চিকিৎসকদের পেশাগত জীবনে মহানবীর (সা.) আদর্শ অনুসরণের আহ্বান জানাল এনডিএফ
'সিরাতুন্নবী (সা.)-এর গুরুত্ব' শীর্ষক আলোচনা সভায় চিকিৎসাসেবার মাধ্যমে মানবিক আচরণ ও দায়িত্বশীলতার তাগিদ
চিকিৎসকদের পেশাগত ও ব্যক্তিগত জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সততা, দয়া ও সেবামূলক শিক্ষা ধারণ করার আহ্বান জানিয়েছেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দরা
‘রাসূলুল্লাহ (সা.)-এর জীবন ও আমাদের জন্য তাঁর আদর্শ’ প্রতিপাদ্যে আয়োজিত এই সভায় চিকিৎস সেবাকে কেবল পেশা নয়, বরং মানুষের জীবন ও কল্যাণের সঙ্গে সম্পৃক্ত এক মহান দায়িত্ব হিসেবে চিহ্নিত করা হয়
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম
এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মোহাম্মদ মারুফ শাহরিয়ারের সভাপতিত্বে সভায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন
//ডিবিটেক/ডিপিও/এসএমই//





