'ওয়ান-আইডি' ও নিরাপদ তথ্য আদান-প্রদান ব্যবস্থা গড়ে তুলতে অভিজ্ঞতা বিনিময় এবং দ্বিপাক্ষিক আলোচনা
এস্তোনিয়ায় স্ট্যাডি ট্যুর বাংলাদেশের প্রতিনিধিদল
- ডিজিটাল সরকারি সেবা সহজ করতে এস্তোনিয়ায় বাংলাদেশের প্রতিনিধিদলের স্টাডি ভিজিট
- ওয়ান-আইডি এবং নিরাপদ ডেটা এক্সচেঞ্জ নিয়ে অভিজ্ঞতা অর্জন ও আলোচনা
জনসেবা আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে একক বিশ্বস্ত ডিজিটাল পরিচয় (One-ID) এবং ইন্টারঅপারেবিলিটি বাস্তবায়নের লক্ষ্যে এস্তোনিয়া সফর করেছে বাংলাদেশের একটি প্রতিনিধিদল। গত ১০–১৩ আগস্ট ২০২৬ এস্তোনিয়ায় এই স্টাডি ভিজিট অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।
বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগ, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় এবং স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিরা এই সফরে অংশ নেন। সফরের মূল লক্ষ্য ছিল এস্তোনিয়ার ডিজিটাল গভর্ন্যান্স, আইডেন্টিটি ম্যানেজমেন্ট এবং ওয়ান-আইডি নীতিমালার বাস্তব অভিজ্ঞতা থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রযোজ্য শিক্ষা গ্রহণ করা।
আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়া জানান, বিশ্বস্ত জাতীয় একক পরিচয়পত্রের সঙ্গে নিরাপদ ডেটা এক্সচেঞ্জ যুক্ত করা গেলে তা নাগরিক সেবাকে আরও কার্যকর ও নিরাপদ করবে। এই কর্মসূচিতে জন্ম-মৃত্যু নিবন্ধন থেকে শুরু করে ইলেকট্রনিক আইডেন্টিটি, ডেটা গভর্ন্যান্স এবং ন্যাশনাল রেসপন্সিবল ডেটা এক্সচেঞ্জ (NRDEX)-এর মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।
ইউরোপীয় ইউনিয়নের 'গ্লোবাল গেটওয়ে'-এর সহায়তায় পরিচালিত "E-ffective e-Governance" প্রকল্পের অধীনে ই-গভার্নেন্স একাডেমি (eGA), বাংলাদেশ মন্ত্রিপরিষদ বিভাগ ও আইসিটি বিভাগ যৌথভাবে এই সফরের আয়োজন করে।
//ডিবিটেক/জেএনপি/এসএমই//





