সাইবার অপরাধে ভুয়া আইডি পরিচালনাকারী গ্রেফতার

প্রধানমন্ত্রীর স্ত্রীসহ তিনজনের নামে ভুয়া আইডি সনাক্ত

  • প্রধানমন্ত্রীর স্ত্রী ও সহকারী কর্মকর্তাদের নামে ফেসবুকে ক্লোন অ্যাকাউন্ট খুলে অপপ্রচার
  • সিটি-সাইবার ক্রাইম বিভাগের ডিজিটাল বিশ্লেষণে ডিভাইস ও গুরুত্বপূর্ণ আলামত সহ অভিযুক্ত গ্রেফতার
  • বনানী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা এবং সাত দিনের পুলিশ রিমান্ড আবেদন

প্রধানমন্ত্রীর স্ত্রীসহ তিনজনের নামে ভুয়া আইডি সনাক্ত
২৪ আগষ্ট, ২০২৬ ২১:৫৪  

সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃত্রিম ও ভুয়া প্রোফাইল তৈরি করে প্রতারণা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। প্রযুক্তিগত নজরদারি ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে ২৩ আগস্ট, ২০২৬ রবিবার বিকেলে রাজধানীর রাজধানীর ক্ষিলখেতে অভিযান চালিয়ে  কাকন রানা (৩৫) নামের ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ২৪ আগস্ট, সোমবার ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী ও প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং ব্যক্তিগত সহকারী-২ আব্দুর রহমান সানির নাম ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা করে আসছিল। এসব অননুমোদিত ও নকল প্রোফাইলের মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করে ভুক্তভোগীদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে আরও অনেকের নামে অননুমোদিত পেজ ও আইডি তৈরির কারিগরি প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের 'ই-ফ্রড ইনভেস্টিগেশন টিম' মেটাডাটা ও ডিজিটাল ট্রেইল বিশ্লেষণ করে অভিযুক্তের ভৌগোলিক অবস্থান শনাক্ত করে। গ্রেফতারকালে তার কাছ থেকে ডিজিটাল যোগাযোগের কাজে ব্যবহৃত মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক আলামত জব্দ করা হয়।

এ ঘটনায় রাজধানীর বনানী থানায় সাইবার সুরক্ষা আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত ডিজিটাল ডিভাইসের ফরেনসিক পরীক্ষা এবং অপরাধের নেটওয়ার্ক উদ্ঘাটনে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
//ডিবিটেক/ডিএমও/এসএমই//