ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪-এ সফলতার জন্য ৩২ জন পেলেন ‘ব্র্যান্ড হিরোজ’ পুরস্কার
ওয়ালটনের ‘ব্র্যান্ড হিরোজ’ সম্মাননা প্রদান
- ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪-এর অসামান্য সাফল্যের জন্য ৩২ জন প্লাজা ম্যানেজার, পরিবেশক ও কর্মীকে পুরস্কৃত করেছে ওয়ালটন
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪-এর অভূতপূর্ব সাফল্যের স্বীকৃতিস্বরূপ ৩২ জন প্লাজা ম্যানেজার, পরিবেশক ও কর্মীকে ‘ব্র্যান্ড হিরোজ’ হিসেবে পুরস্কৃত করেছে শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন । গ্রাহক পর্যায়ে ব্যাপক সাড়া এবং ব্র্যান্ডিং কার্যক্রমে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য এই সম্মাননা দেওয়া হয় ।
রাজধানীর বসুন্ধরাস্থ ওয়ালটন কর্পোরেট অফিসে সম্প্রতি অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিজয়ী ‘ব্র্যান্ড হিরোজ’দের হাতে পুরস্কার ও সম্মাননা পদক তুলে দেওয়া হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম ।
অনুষ্ঠানে এস এম মাহবুবুল আলম বিজয়ী ও অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, "আমরা কেবল ব্যবস পরিচালনা করি না; বরং মানুষের উচ্ছ্বাস, ভালোবাসা আর সাড়াকে মূল্যায়ন করি । উদ্ভাবনী ও সৃজনশীল কাজের মাধ্যমে ওয়ালটনকে আপনারা মানুষের আরও কাছাকাছি নিয়ে গেছেন । এই অসামান্য অবদানের জন্যই আজকে আপনাদের এই বিশেষ স্বীকৃতি ।"
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইভা রেজওয়ানা, ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান এবং চিফ মার্কেটিং অফিসার মো. ফিরোজ আলম। জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
//ডিবিটেক/এসএমই/এমআইএস//
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪-এর অভূতপূর্ব সাফল্যের স্বীকৃতিস্বরূপ ৩২ জন প্লাজা ম্যানেজার, পরিবেশক ও কর্মীকে ‘ব্র্যান্ড হিরোজ’ হিসেবে পুরস্কৃত করেছে শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন
রাজধানীর বসুন্ধরাস্থ ওয়ালটন কর্পোরেট অফিসে সম্প্রতি অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিজয়ী ‘ব্র্যান্ড হিরোজ’দের হাতে পুরস্কার ও সম্মাননা পদক তুলে দেওয়া হয়
অনুষ্ঠানে এস এম মাহবুবুল আলম বিজয়ী ও অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, "আমরা কেবল ব্যবস পরিচালনা করি না; বরং মানুষের উচ্ছ্বাস, ভালোবাসা আর সাড়াকে মূল্যায়ন করি
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইভা রেজওয়ানা, ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান এবং চিফ মার্কেটিং অফিসার মো. ফিরোজ আলম। জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
//ডিবিটেক/এসএমই/এমআইএস//





