বাংলাদেশে লেনোভোর সেরা পার্টনার স্বীকৃতি পেল গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

বাংলাদেশে লেনোভোর সেরা পার্টনার স্বীকৃতি পেল গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
৭ আগষ্ট, ২০২৫ ১১:২৮  
৭ আগষ্ট, ২০২৫ ১৩:২৮  

বাংলাদেশে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো’র ‘বেস্ট ডিস্ট্রিবিউটর (ইন্টেল)’ হলো পুঁজিবাজারে তালিকাভূক্ত প্রযুক্তি পণ্য ও সেবা বিপনন প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড।

৭ আগস্ট, বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর অদূরে মানিকগঞ্জের ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা-তে ৪ আগস্ট অনুষ্ঠিত ‘লেনোভো ৩৬০ ইভলভ ২০২৫’ সম্মেলনে এই পুরস্কার দেওয়া হয়।

লেনোভো বাংলাদেশের রিজিওনার চ্যানেল ম্যানেজার হাসান রিয়াজের (কঞ্জুমার সার্ভিস) কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন গ্লোবাল ব্র্যান্ডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জসিম উদ্দিন খন্দকার। এসময় লেনোভো বাংলাদেশের রিজিওনার চ্যানেল ম্যানেজার (কমার্সিয়াল) সুমন রায় এবং গ্লোবাল ব্র্যান্ডের হেড অব বিজনেস (লেনেভো) মোঃ রেজাউল করিম তুহিন উপস্থিত ছিলেন। 

এ নিয়ে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেনোভো ৩৬০ ইভলভ ইভেন্টে অংশগ্রহণকারীরা পেয়েছেন এআই, ক্লাউড এবং চ্যানেল স্ট্র্যাটেজি বিষয়ক মূল্যবান সেশন ও অভিজ্ঞদের দিকনির্দেশনা। 

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি জানিয়েছে, এই অর্জন প্রতিষ্ঠানটির মানের প্রতি প্রতিশ্রুতি এবং গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নীতির স্বীকৃতি। পাশাপাশি এটি বাংলাদেশের প্রযুক্তি খাতে ভবিষ্যতে আরও দৃঢ় ভূমিকা রাখার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।