হুয়াওয়ে বাংলাদেশের 'স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫' উদযাপন
কর্মী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে ‘স্পোর্টস অ্যান্ড ফ্যামিলি ডে ২০২৫’ পালন করেছে হুয়াওয়ে বাংলাদেশ। অনুষ্ঠানে হুয়াওয়ে দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের সিইও উ জি এবং প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তারা আনন্দঘন পরিবেশে হুয়াওয়ের কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান। গেমস, চিত্রাঙ্কন, স্প্রিন্ট, সংগীত ও নৃত্য পরিবেশনা আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলে।
১০ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি অনুষ্ঠিত এই বার্ষিক উৎসবের কথা জানানো হয়। এতে বলা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উ জি বলেন, “হুয়াওয়ে নিয়মিতভাবে কর্মীদের জন্য খেলাধুলা ও ফ্যামিলি ডে-সহ বিভিন্ন কার্যক্রম আয়োজন করে। এর মাধ্যমে আমরা তাঁদের অবদানকে স্বীকৃতি দিয়ে একসাথে আনন্দ উদযাপন করে থাকি। আমাদের কর্মীরা শুধু হুয়াওয়েকে এগিয়ে নিচ্ছে না, বরং তাদের নিষ্ঠা, পরিশ্রম এবং উদ্ভাবন দিয়ে দেশের প্রযুক্তিগত অগ্রগতিতে ভূমিকা রাখছে। এই আয়োজন আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করার পাশাপাশি নতুন উদ্যম নিয়ে একসাথে এগিয়ে যেতে অনুপ্রাণিত দেবে।”
হুয়াওয়ে বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার ঝৌ শিয়াওফেং বলেন, “আমরা এমন উৎসবমুখর পরিবেশে হুয়াওয়ের কর্মী ও তাদের পরিবারের সঙ্গে এই বিশেষ দিনটি উদযাপন করতে পেরে আনন্দিত। হুয়াওয়ের ফ্যামিলি ডে এবং অন্যান্য উদ্যোগ কর্মক্ষেত্রের বাইরেও কর্মীদেরকে ভালো রাখার প্রতি আমাদের প্রতিশ্রুতিকে তুলে ধরে। কর্মীদের পরিবারের সদস্যদের প্রতিও আমরা অত্যন্ত কৃতজ্ঞ। তাদের সহযোগিতা ও সমর্থন কর্মীদের পেশাগত সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
ডিবিটেক/কেআইবি/ইকে







