আগস্টের শেষে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে পরমাণু বিদ্যুত

আগস্টের শেষে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে পরমাণু বিদ্যুত
৭ জুলাই, ২০২৬ ১২:৩৪  
৭ জুলাই, ২০২৬ ১২:৪৮  

আগস্টের শেষে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে পরমাণু বিদ্যুত। ৭ জুলাই, মঙ্গলবার এই তথ্য দেন ডাক, টেলিযোগাযোগ,  তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। 

রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে আইসিটি ও টেলিকম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা দেশের টাকা যেন অপচয় না হয়, সেজন্য পর্যবেক্ষণ করে অতীতের প্রকল্পগুলো শেষ করা হচ্ছে। এরই অংশ হিসেবে দায়িত্ব নেয়ার পর পরমাণু চুল্লিতে ইউরেনিয়াম দেয়া হয়েছে। সব ঠিক থাকলে আগস্টের শেষ নাগাদ জাতীয় গ্রিডে দেয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। 

 আলাপকালে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিগগিরই ওয়ান আইডি তৈরির কাজ শুরু হবে জানিয়ে তিনি বলেন, এই আইডিতে জন্ম থেকে মৃত্য পর্যন্ত একজন নাগরিকের সব তথ্য  থাকবে।

//ডিবিটেক/আইএইচ/এমআই//