তরুণদের সৃজনশীলতার স্বীকৃতি

অপোর সম্মাননা পেলেন দুই ক্যাম্পাস অ্যাম্বাসেডর

  • ‘রাইজ অ্যাবাভ অল ১০এক্স’-এ সম্মাননা পেলেন দুই শিক্ষার্থী
  • রেনো১৫ এফ ফাইভজি দিয়ে ফটোগ্রাফি ও কনটেন্ট তৈরি
  • অনুষ্ঠানে ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ইমেজিং প্রযুক্তি প্রদর্শন

অপোর সম্মাননা পেলেন দুই ক্যাম্পাস অ্যাম্বাসেডর
২৯ নভেম্বর, ২০২৬ ১৬:৫৭  

স্মার্টফোনের ক্যামেরা ও আধুনিক ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে তরুণদের সৃজনশীলতা এবং ডিজিটাল কনটেন্ট তৈরির অভিজ্ঞতাকে উৎসাহিত করছে প্রযুক্তি প্রতিষ্ঠান অপো। এর অংশ হিসেবে ‘রাইজ অ্যাবাভ অল ১০এক্স’ অনুষ্ঠানে দুই ক্যাম্পাস অ্যাম্বাসেডরকে সম্মাননা দিয়েছে প্রতিষ্ঠানটি। অপো রেনো১৫ এফ ফাইভজি ব্যবহার করে ফটোগ্রাফি ও কনটেন্ট তৈরিতে তাঁদের অভিজ্ঞতা এবং সৃজনশীল অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়।

রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয় তরুণদের নেতৃত্ব, ব্যক্তিগত দক্ষতা ও ক্ষমতায়নবিষয়ক আয়োজন ‘রাইজ অ্যাবাভ অল ১০এক্স’। অনুষ্ঠানে পাঁচ হাজার তরুণ-তরুণী অংশ নেন। আয়োজনটির দশম আসরে বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় করপোরেট ব্যক্তিত্ব, উদ্যোক্তা, বিনোদন অঙ্গনের তারকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ উপস্থিত ছিলেন।

অপোর সম্মাননা পাওয়া দুই শিক্ষার্থী হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) শিক্ষার্থী ইউসুফ এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) বিবিএ শিক্ষার্থী সুজানা।

অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেন অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের হেড অব ব্র্যান্ড মো. নাজিমুদ্দৌলা নিলয়।

অনুষ্ঠানে ইউসুফ অপো রেনো১৫ এফ ফাইভজির অরোরা ব্লু ডিজাইনের প্রশংসা করেন। তাঁর মতে, ভিন্ন ভিন্ন আলোর পরিবেশে ফোনটির রঙের পরিবর্তন এবং নান্দনিক নকশা একে আকর্ষণীয় করে তুলেছে।

অন্যদিকে, সুজানা ফোনটির ক্যামেরা, ব্যাটারি এবং পপআউট ফিচার ব্যবহারের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, একবার পূর্ণ চার্জ দেওয়ার পর ফোনটি প্রায় দুই দিন ব্যবহার করতে পেরেছেন।

তাঁর অভিজ্ঞতা অনুযায়ী, টানা প্রায় তিন ঘণ্টা ব্যবহারের পরও ব্যাটারির চার্জ ৯৫ শতাংশ থেকে কমে ৮৬ শতাংশে নেমেছিল। এ ছাড়া ফোনটির পপআউট ফিচার ব্যবহার করে জটিল সম্পাদনা ছাড়াই সহজে আকর্ষণীয় ছবি তৈরি করা যায় বলে জানান তিনি।

অনুষ্ঠানস্থলে একটি ব্র্যান্ড এক্সপেরিয়েন্স স্টল স্থাপন করে অপো। সেখানে অংশগ্রহণকারীরা প্রতিষ্ঠানটির স্মার্টফোন, ইন্টারনেট অব থিংস (আইওটি) পণ্য এবং অন্যান্য স্মার্ট ডিভাইস ব্যবহারের সুযোগ পান।

স্টলে অপোর ফ্ল্যাগশিপ স্মার্টফোন ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ইমেজিং প্রযুক্তিও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত, অতিথিদের উপস্থিতি এবং জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেইজের সরাসরি সংগীত পরিবেশনা অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স দিয়ে ধারণ করা হয়।

অপো জানিয়েছে, রেনো১৫ এফ ফাইভজির মাধ্যমে তরুণদের সৃজনশীলতা ও আত্মপ্রকাশে উৎসাহিত করা তাদের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের উন্নত ইমেজিং প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফটোগ্রাফির অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে চায় প্রতিষ্ঠানটি।

তরুণদের নেতৃত্ব, দক্ষতা উন্নয়ন ও সৃজনশীলতার মতো বিষয়কে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানে স্মার্টফোন প্রযুক্তির ব্যবহারিক অভিজ্ঞতা তুলে ধরার মাধ্যমে নতুন প্রজন্মের সঙ্গে ব্র্যান্ডের সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নিয়েছে অপো।
//ডিবিটেক/ওএনএস ডিআরই/এফওইডি//