অনলাইন ব্যবসার প্রবৃদ্ধি
৪০ উদ্যোক্তাকে নিয়ে বিজনেস গ্রোথ ওয়ার্কশপ
* অর্গানিক কনটেন্ট ও মার্কেটিং সাইকোলজি নিয়ে আলোচনা
* কাস্টমার আচরণ বিশ্লেষণে কার্যকর কৌশল তুলে ধরা
* উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময় ও নেটওয়ার্কিংয়ের সুযোগ
অনলাইন ব্যবসার প্রবৃদ্ধি, ব্র্যান্ড পরিচিতি তৈরি এবং বিক্রয় বাড়াতে অর্গানিক কনটেন্ট ও কার্যকর মার্কেটিং কৌশলের গুরুত্ব তুলে ধরতে চট্টগ্রামে ৪০ জনের বেশি উদ্যোক্তাকে নিয়ে বিজনেস গ্রোথ ওয়ার্কশপ আয়োজন করেছে গ্রোথ কনসালটিং প্রতিষ্ঠান ব্র্যান্ডস্টোরি। কর্মশালায় কাস্টমারের আচরণ বিশ্লেষণ, মার্কেটিং সাইকোলজি এবং কনটেন্ট পরিকল্পনার মাধ্যমে ব্যবসার বিকাশের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।
শনিবার আয়োজিত চার ঘণ্টার এ কর্মশালায় অংশগ্রহণকারীদের অনলাইন ব্যবসার প্রবৃদ্ধিতে কনটেন্ট ও মার্কেটিংয়ের কার্যকর ব্যবহার, ব্র্যান্ডের পরিচিতি বৃদ্ধি এবং কাস্টমার সম্পৃক্ততা তৈরির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
কর্মশালাটি পরিচালনা করে ব্র্যান্ডস্টোরি টিম। এতে মার্কেটিং ও কনটেন্ট বিষয়ে আলোচনা করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরাফাত হোসেন বিপুল এবং প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মোঃ মিনহাজ উদ্দিন।
আলোচনায় কনটেন্ট স্ট্র্যাটেজি তৈরি, কাস্টমারের চাহিদা ও আচরণ বোঝা এবং অর্গানিক কনটেন্টের মাধ্যমে ব্র্যান্ডের পরিচিতি বাড়ানোর কৌশল তুলে ধরা হয়। পাশাপাশি মার্কেটিং সাইকোলজি কাজে লাগিয়ে সম্ভাব্য ক্রেতার আগ্রহ তৈরি এবং বিক্রয় বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকদের মতে, অনলাইন ব্যবসায় শুধু পণ্য বা সেবা প্রচারই যথেষ্ট নয়; বরং কাস্টমারের প্রয়োজন, পছন্দ ও আচরণ বুঝে পরিকল্পিত কনটেন্ট তৈরি করা ব্যবসার দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।
কর্মশালায় অংশগ্রহণকারীদের নিজ নিজ ব্যবসার চ্যালেঞ্জ ও প্রশ্ন নিয়ে আলোচনার পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ রাখা হয়। এ ছাড়া ছিল প্রশ্নোত্তর পর্ব, প্রশিক্ষণ নোট এবং প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী।
উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময় অব্যাহত রাখতে একটি ফেসবুক গ্রুপও তৈরি করা হয়েছে। এর মাধ্যমে কর্মশালার পরও অংশগ্রহণকারীরা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করতে পারবেন।
২০২৫ সালে মিনহাজ উদ্দিন ও আরাফাত হোসেন বিপুলের উদ্যোগে ছোট্ট একটি চিলেকোঠার অফিস থেকে ব্র্যান্ডস্টোরির যাত্রা শুরু হয়। শুরু থেকেই অনলাইন উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রবৃদ্ধিতে কনটেন্ট ও মার্কেটিংয়ের কার্যকর ব্যবহার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে অনলাইন উদ্যোক্তাদের জন্য তিন মাসের গ্রোথ পার্টনারশিপ, কনটেন্ট স্ট্র্যাটেজি, মাসিক কনসালটেন্সি এবং মার্কেটিং পরিকল্পনা ও কৌশলসহ বিভিন্ন সেবা দিচ্ছে ব্র্যান্ডস্টোরি।
ওয়ার্কশপটি আয়োজনে সহযোগিতা করেছে ইতমিনান, ভূঁইয়া মার্ট এবং অনলাইন টেকনিক্যাল সাপোর্ট।
//ডিবিটেক/এসসি/ডিআরই/এফওইডি//





