দেশজুড়ে বিক্রয়োত্তর সেবা
ইনফিনিক্সের ৭৪ সার্ভিস পয়েন্ট বাংলাদেশে
- কার্লকেয়ারের মাধ্যমে দেশজুড়ে ৭৪টি সার্ভিস পয়েন্ট।
- রয়েছে ১৪টি ফ্ল্যাগশিপ ও ২০টি প্রিমিয়াম সেন্টার।
- অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, ওয়ারেন্টি যাচাই ও বিনা মূল্যে সেবা।
স্মার্টফোনের ক্যামেরা, ব্যাটারি ও প্রসেসরের পাশাপাশি দীর্ঘমেয়াদে ব্যবহারের ক্ষেত্রে বিক্রয়োত্তর সেবা, আসল যন্ত্রাংশ এবং নির্ভরযোগ্য মেরামতসুবিধাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই বিবেচনায় বাংলাদেশে সেবার নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত তাদের অফিশিয়াল বিক্রয়োত্তর সেবাদাতা কার্লকেয়ারের মাধ্যমে দেশে ৭৪টি সার্ভিস পয়েন্ট পরিচালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে ১৪টি ফ্ল্যাগশিপ ও ২০টি প্রিমিয়াম সার্ভিস সেন্টার।
২০১৬ সালে বাংলাদেশের বাজারে যাত্রা শুরুর আগেই ১১টি সার্ভিস সেন্টার স্থাপন করেছিল ইনফিনিক্স। পরবর্তী সময়ে গ্রাহকদের জন্য সেবার পরিধি বাড়ানো হয়েছে। বর্তমানে কার্লকেয়ারের মাধ্যমে রাজধানী ও বড় শহরের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার গ্রাহকেরা স্মার্টফোন মেরামত ও প্রয়োজনীয় বিক্রয়োত্তর সেবা নিতে পারছেন।
কার্লকেয়ারের সার্ভিস সেন্টারগুলোতে স্মার্টফোনের বিভিন্ন সমস্যা পরীক্ষা, হার্ডওয়্যার মেরামত, সফটওয়্যার হালনাগাদ এবং ওয়ারেন্টি সেবা দেওয়া হয়। মেরামতের ক্ষেত্রে আসল যন্ত্রাংশ ব্যবহার করা হয়। এতে ফোনের কার্যক্ষমতা ও গুণগত মান বজায় রাখতে সহায়তা করে।
ইনফিনিক্সের তথ্য অনুযায়ী, দেশজুড়ে সার্ভিস পয়েন্ট সম্প্রসারণের ফলে গ্রাহকেরা রাজধানী বা বড় শহরে না গিয়েও বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন। বিশেষ করে দীর্ঘদিন স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে এই সুবিধা গুরুত্বপূর্ণ।
গ্রাহকদের সময় ও যাতায়াতের ঝামেলা কমাতে অনলাইনেও বিভিন্ন সেবা চালু রেখেছে কার্লকেয়ার। তাদের ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করে কাছাকাছি সার্ভিস সেন্টারের ঠিকানা জানা যায়। একই সঙ্গে ফোনের ওয়ারেন্টির মেয়াদ যাচাই এবং সার্ভিসিংয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুবিধাও রয়েছে।
সার্ভিসিংয়ের জন্য জমা দেওয়া ফোনের মেরামতকাজ কত দূর এগিয়েছে, সেটিও অনলাইনে পর্যবেক্ষণ করতে পারেন গ্রাহকেরা। এ ছাড়া প্রয়োজনে হটলাইন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা যায়।
শুধু ফোন নষ্ট হওয়ার পর মেরামত নয়, নিয়মিত রক্ষণাবেক্ষণের বিষয়টিও গুরুত্ব দিচ্ছে ইনফিনিক্স। এ লক্ষ্যে ২০২৫ সালে কার্লকেয়ার চালু করে সাপ্তাহিক ‘সার্ভিস ডে’ কার্যক্রম।
এই কার্যক্রমের আওতায় নির্ধারিত দিনে গ্রাহকেরা বিনা মূল্যে স্মার্টফোন পরিষ্কার ও সফটওয়্যার হালনাগাদের সুবিধা পান। পাশাপাশি ওয়ারেন্টির মেয়াদ শেষ হয়ে যাওয়া ফোন মেরামতের ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়।
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি হওয়া ইনফিনিক্স স্মার্টফোনের সঙ্গে এক বছরের ওয়ারেন্টি দেওয়া হয়। এ ছাড়া ফোনের বাক্সে থাকা নির্দিষ্ট কিছু আনুষঙ্গিক উপকরণে ছয় মাসের ওয়ারেন্টি সুবিধা রয়েছে।
বর্তমানে পড়াশোনা, অফিসের কাজ, যোগাযোগ এবং আর্থিক লেনদেনসহ প্রায় সব ক্ষেত্রেই স্মার্টফোনের ব্যবহার বেড়েছে। ফলে ফোনে সমস্যা দেখা দিলে দ্রুত মেরামত করানো অনেকের জন্য জরুরি হয়ে পড়ে। নিয়মিত যত্ন এবং যথাযথ সার্ভিসিংয়ের মাধ্যমে একটি ফোন দীর্ঘদিন ব্যবহার করা সম্ভব। এতে নতুন ফোন কেনার খরচও কমানো যায়।
দেশের স্মার্টফোন বাজারে নতুন প্রযুক্তি ও ফিচার নিয়ে প্রতিযোগিতা বাড়ছে। তবে শুধু নতুন ফোন বাজারে আনাই নয়, কেনার পর গ্রাহকেরা কতটা সহজে এবং দ্রুত সেবা পাচ্ছেন, সেটিও ব্র্যান্ডগুলোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেশজুড়ে সার্ভিস পয়েন্ট, অনলাইন সহায়তা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের মাধ্যমে এই বিক্রয়োত্তর সেবাকেই গুরুত্ব দিচ্ছে ইনফিনিক্স।
//ডিবিটেক/ইএইচএম/ডিআরই/এফওইডি//





