করপোরেট সুশাসনে স্বীকৃতি
আইসিএবি অ্যাওয়ার্ডে রবির গোল্ড অর্জন
- ২৫তম আইসিএবি বেস্ট অ্যানুয়াল রিপোর্ট অ্যাওয়ার্ডে স্বর্ণপদক।
- কমিউনিকেশন অ্যান্ড আইটি ক্যাটাগরিতে এই স্বীকৃতি পেয়েছে রবি।
- করপোরেট সুশাসন ও আর্থিক প্রতিবেদন প্রকাশে উৎকর্ষের স্বীকৃতি।
টেলিযোগাযোগ খাতে করপোরেট সুশাসন, আর্থিক প্রতিবেদন প্রকাশের মান এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার স্বীকৃতি হিসেবে ২৫তম আইসিএবি বেস্ট অ্যানুয়াল রিপোর্ট অ্যাওয়ার্ড ২০২৫-এ গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে রবি আজিয়াটা পিএলসি। কমিউনিকেশন অ্যান্ড আইটি ক্যাটাগরিতে এ পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি। স্বচ্ছতা ও জবাবদিহিমূলক করপোরেট প্রতিবেদন প্রকাশে রবির এ অর্জন দেশের টেলিযোগাযোগ খাতের জন্য গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
২৯ নভেম্বর, রবিবার প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রবির প্রতিনিধিদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী রবির চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) রুহুল আমিনের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান, এফসিএ।
টেলিযোগাযোগ খাতে করপোরেট সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে রবির উৎকর্ষের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটিকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
পুরস্কার গ্রহণের সময় মঞ্চে রুহুল আমিনের সঙ্গে উপস্থিত ছিলেন রবির ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট রিপোর্টিং ডিরেক্টর মোহাম্মদ মঈন রিয়াদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন ফিন্যান্সিয়াল রিপোর্টিং বিভাগের জেনারেল ম্যানেজার মোহাম্মদ রাসেল এবং কোম্পানি সেক্রেটারিয়েট বিভাগের সিনিয়র ম্যানেজার ফাতিনাহ জাহরা খান।
২৫তম আইসিএবি বেস্ট অ্যানুয়াল রিপোর্ট অ্যাওয়ার্ড ২০২৫-এর কমিউনিকেশন অ্যান্ড আইটি ক্যাটাগরিতে গোল্ড অর্জনের মধ্য দিয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ ও করপোরেট সুশাসনের ক্ষেত্রে নিজেদের অবস্থান তুলে ধরেছে রবি আজিয়াটা পিএলসি।
//ডিবিটেক/এসসি/ডিআরই/এফওইডি//





