বিএমইউতে চালু হলো ডিজিটাল স্বাস্থ্যসেবা
হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আলট্রাসনোগ্রামসহ বিভিন্ন পরীক্ষা করানোর ভোগান্তি কমাতে ডিজিটাল অটোমেশন সেবা চালু করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)।
নতুন ব্যবস্থায় রোগীদের পরীক্ষা-নিরীক্ষার সেবা গ্রহণ আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর হবে। এ উদ্যোগের পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে একটি বাস উপহার দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। একই অনুষ্ঠানে ব্যাংকটির একটি সেলফ সার্ভিস সেন্টারও উদ্বোধন করা হয়েছে।
‘স্বাস্থ্যসেবায় ডিজিটাল ছোঁয়া’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে এসব কার্যক্রমের উদ্বোধন করা হয়। স্বাস্থ্যসেবার আধুনিকায়ন, রোগীদের ভোগান্তি কমানো এবং প্রাতিষ্ঠানিক সেবার মানোন্নয়নে পূবালী ব্যাংক পিএলসি এ উদ্যোগ গ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল।
রেডিওলজি সেবায় অটোমেশন, কমবে রোগীর অপেক্ষা
অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো বিএমইউর রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সেবা অটোমেশন। এর মাধ্যমে আলট্রাসনোগ্রামসহ বিভাগের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, স্বাস্থ্যসেবায় ডিজিটাল প্রযুক্তির সংযোজন সময়ের দাবি। রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সেবা অটোমেশন চালু হওয়ায় চিকিৎসাসেবা আরও সহজ, দ্রুত ও আধুনিক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি জানান, নতুন ব্যবস্থায় রোগীদের ভোগান্তি কমবে। আলট্রাসনোগ্রামসহ রেডিওলজি ও ইমেজিং বিভাগের অন্যান্য সেবা পেতে রোগীদের আর দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না।
তবে ডিজিটাল সেবা চালুর পাশাপাশি দেশের দরিদ্র ও সাধারণ রোগীরাও যাতে অনলাইনভিত্তিক এসব সেবা গ্রহণ করতে পারেন, তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন উপাচার্য।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, স্বাস্থ্যসেবায় ডিজিটাল প্রযুক্তির সংযোজন সময়ের দাবি। রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সেবা অটোমেশন চালু হওয়ায় চিকিৎসাসেবা আরও সহজ, দ্রুত ও আধুনিক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি জানান, নতুন ব্যবস্থায় রোগীদের ভোগান্তি কমবে।
আলট্রাসনোগ্রামসহ রেডিওলজি ও ইমেজিং বিভাগের অন্যান্য সেবা পেতে রোগীদের আর দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না।
তবে ডিজিটাল সেবা চালুর পাশাপাশি দেশের দরিদ্র ও সাধারণ রোগীরাও যাতে অনলাইনভিত্তিক এসব সেবা গ্রহণ করতে পারেন, তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন উপাচার্য।
বিএমইউকে বাস উপহার পূবালী ব্যাংকের
স্বাস্থ্যসেবার ডিজিটাল রূপান্তরের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সহযোগিতার অংশ হিসেবে বিএমইউকে একটি বাস উপহার দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি।
একই অনুষ্ঠানে পূবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ব্যাংকিং সেবা গ্রহণের বিকল্প সুবিধা চালু হলো।
অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য বাস উপহার এবং পূবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টার চালুর উদ্যোগ প্রশংসনীয়। ব্যাংকগুলো সামাজিক দায়বদ্ধতা পালনের
পাশাপাশি মানবতার সেবায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
স্বাস্থ্যসেবায় প্রযুক্তি ব্যবহারে পূবালী ব্যাংকের অঙ্গীকার
বিশেষ অতিথির বক্তব্যে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, গ্রাহকবান্ধব ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণে পূবালী ব্যাংক সব সময় কাজ করে যাচ্ছে।
তিনি জানান, বিএমইউর রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সেবা অটোমেশন, বিশ্ববিদ্যালয়কে বাস উপহার এবং সেলফ সার্ভিস সেন্টার চালুর মাধ্যমে স্বাস্থ্যসেবা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে অংশীদার হতে পেরে ব্যাংক আনন্দিত।
অনুষ্ঠানে বিএমইউর প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইরতেকা রহমান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডা. এ. কে. এম. আখতারুজ্জামান এবং পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন উপস্থিত ছিলেন।
এ ছাড়া পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের অঞ্চলপ্রধান আবু লাইস মো. শামসুজ্জামান, উপ-মহাব্যবস্থাপক ও অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের প্রধান মো. রবিউল আলম, শাহবাগ শাখার ব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক মোছা. মাসুমা খানম, বিএমইউর অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁঞা এবং পূবালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদটি সম্পাদনা করেছেন অধ্যাপক ডা. মো. সাইফুল আজম রঞ্জু। সংবাদ সংগ্রহ করেছেন প্রশান্ত মজুমদার। ছবি তুলেছেন মো. আরিফ খান।
//ডিবিটেক/আরএসসি/ডিআরই/এফওইডি//





