শাটডাউনের মধ্যে চুয়েটে চূড়ান্ত পরীক্ষা

শাটডাউনের মধ্যে চুয়েটে স্থাপত্য পরীক্ষা

  • শাটডাউনের মধ্যে চুয়েটে পরীক্ষা অনুষ্ঠিত
  • স্থাপত্য বিভাগের শেষ বর্ষের আবেদন
  • ভিসি সংকটে শাটডাউন চলছে

শাটডাউনের মধ্যে চুয়েটে স্থাপত্য পরীক্ষা
২৯ নভেম্বর, ২০২৬ ১৫:৪১  

স্থাপত্য ও প্রকৌশল শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান শাটডাউনের মধ্যেই পরীক্ষায় বসেছেন স্থাপত্য বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থীরা। ২৯ নভেম্বর, রবিবার দুপুরে স্থাপত্য বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের নিয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, শাটডাউনের মধ্যেই শিক্ষার্থীদের লিখিত আবেদনের ভিত্তিতে পরীক্ষার আয়োজন করে স্থাপত্য বিভাগ।

এ ব্যাপারে জানতে চাইলে স্থাপত্য বিভাগের প্রধান অধ্যাপক ড. সজল চৌধুরী জানান, স্থাপত্য বিভাগের কোর্স পাঁচ বছরের, ওরা শেষ বর্ষের শিক্ষার্থী। শিক্ষার্থীরা বিভাগে লিখিত আবেদন করে এবং সেই আবেদনের প্রেক্ষিতেই পরীক্ষা চলছে।

উল্লেখ্য, উপাচার্য নিয়োগ নিয়ে চলমান অচলাবস্থার মধ্যেই গত ২৫ নভেম্বর, বুধবার রাতে দ্বিতীয়বারের মতো সর্বাত্মক শাটডাউন কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা। এর ফলে ২৬ নভেম্বর, বৃহস্পতিবার থেকে চুয়েটে একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।

//ডিবিটেক/সিআরএইচ/এসএমই/এমআইএসটি//