উদ্বেগজনক পরিস্থিতিতে শান্তির আহ্বান

যবিপ্রবিতে মানববন্ধন ও মৌন মিছিল

  • সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ জানিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ
  • সচেতনতা ও সংহতি প্রকাশে বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি
  • নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিতের আহ্বান

যবিপ্রবিতে মানববন্ধন ও মৌন মিছিল
২৮ নভেম্বর, ২০২৬ ১৫:৫১  

সারাদেশে উদ্বেগজনক পরিস্থিতি ও সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনাবলির প্রেক্ষাপটে শান্তিপূর্ণ প্রতিবাদ এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে মানববন্ধন ও মৌন মিছিল করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক দিয়ে মৌন মিছিল বের করা হয়। মিছিলটি স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবন প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর, উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান উপস্থিত থেকে শান্তিপূর্ণ প্রতিবাদ ও সচেতনতামূলক কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।

মৌন মিছিল শেষে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর দেশে বিরাজমান অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক পরিস্থিতি নিরসনে সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি নিরাপদ, শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, দপ্তরপ্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

//ডিবিটেক/এমএনএইচ/এসএমপি/এমআইএসটি//