মিড-রেঞ্জ বাজেটে সেরা পাঁচটি স্মার্টফোন
৩০-৪৫ হাজার টাকায় সেরা পাঁচ স্মার্টফোন
- ৩০-৪৫ হাজার টাকায় সেরা পাঁচ স্মার্টফোন
- বড় ব্যাটারি ও উন্নত ডিসপ্লে সুবিধা
- দীর্ঘস্থায়ী ডিউরেবিলিটি ও দ্রুত চার্জিং প্রযুক্তি
স্মার্টফোন বাজারে প্রযুক্তি ও ফিচারের ক্রমাগত পরিবর্তনের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডিভাইসের দাম, যার ফলে ক্রেতাদের এখন বাজেট ও প্রয়োজনের মধ্যে সমন্বয় করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের বাজারে ৩০ থেকে ৪৫ হাজার টাকার মিড-রেঞ্জ সেগমেন্ট ক্রেতাদের মনে স্বস্তি নিয়ে এসেছে। সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, নির্ভরযোগ্য ব্যাটারি, উন্নত ডিসপ্লে, ভালো ক্যামেরা, দ্রুত চার্জিং ও দীর্ঘস্থায়ী ডিউরেবিলিটির সমন্বয়ে পাঁচটি শীর্ষস্থানীয় ব্র্যান্ডের উল্লেখযোগ্য স্মার্টফোন বাজারে ব্যাপক সাড়া ফেলেছে।
রিয়েলমি সি১০০
৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারির এই স্মার্টফোনটিতে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। ডিভাইসটিতে আইপি৬৯ প্রো ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স প্রযুক্তি ও আর্মরশেল গ্লাস প্রোটেকশন ব্যবহার করা হয়েছে, ফলে এটি ৬ মিটার পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত সুরক্ষিত থাকতে পারে। ৬.৮ ইঞ্চি এইচডি+ ডিসপ্লের এই ফোনে ১২০ হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট, ৫০ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। গ্লোরি হোয়াইট, ভিক্টরি পার্পেল ও এনড্যুরেন্স ব্রাউন—এই তিনটি রঙে ও দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে রিয়েলমি সি১০০ পাওয়া যাচ্ছে; যার ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ২৯,৯৯৯ টাকা এবং ৮ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৩২,৯৯৯ টাকা।
ইনফিনিক্স হট ৭০ প্রো ফাইভজি+
মিডিয়াটেক ডাইমেনসিটি ৭,১০০ ফাইভজি প্রসেসরে চলা এই স্মার্টফোনে ১২০ হার্জ পর্যন্ত রিফ্রেশ রেটসহ ৬.৭৬ ইঞ্চি এফএইচডি+ ডিসপ্লে রয়েছে। ছবি তোলার জন্য এতে ৫০ মেগাপিক্সেল সনি ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ডিভাইসটিতে ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিংয়ের পাশাপাশি রিভার্স চার্জিং সুবিধা, আইপি৬৮ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স ও এসজিএস ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন রয়েছে। ৮ জিবি র্যাম, অতিরিক্ত ৮ জিবি ভার্চুয়াল র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাওয়া এই ডিভাইসটির দাম ৩৬,৯৯৯ টাকা।
শাওমি রেডমি নোট ১৭
৭,৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির এই স্মার্টফোনটিতে ৪৫ ওয়াট টার্বো চার্জিংসহ স্ন্যাপড্রাগন ৬এস ফোরজি জেন ২ প্রসেসর রয়েছে। ডিভাইসটিতে ১২০ হার্জ রিফ্রেশ রেটসহ ৬.৯৯ ইঞ্চি এফএইচডি+ আই কেয়ার অ্যামোলেড ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাস ৭আই প্রোটেকশন ও আইপি৬৫ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স প্রযুক্তি রয়েছে। ছবি তোলার জন্য ফোনটিতে ৫০ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাওয়া রেডমি নোট ১৭-এর ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৩২,৯৯৯ টাকা এবং ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৩৭,৯৯৯ টাকা।
অপো এ৬এস প্রো
৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির এই স্মার্টফোনে ৮০ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ ও ফাস্ট চার্জিং সুবিধা থাকায় ঘন ঘন চার্জ দেওয়া নিয়ে দুশ্চিন্তা করতে হয় না। ডিভাইসটিতে ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ফ্রন্ট ক্যামেরার সাথে অটোফোকাস ও গ্রুপ সেলফি তোলার জন্য এআই অটোজুম প্রযুক্তি, ৫০ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও ২ মেগাপিক্সেল মনোক্রম ক্যামেরা রয়েছে। ১২০ হার্জ রিফ্রেশ রেটসহ ৬.৫৭ ইঞ্চি এফএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি১০০ ম্যাক্স প্রসেসর এবং আইপি৬৯ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স প্রযুক্তিসমৃদ্ধ এই ফোনের ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৪২,৯৯৯ টাকা।
ভিভো ওয়াই৫০০
৮,১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্লুভোল্ট ব্যাটারির এই স্মার্টফোনে ছয় বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি রয়েছে এবং ১,৬০০ চার্জিং সাইকেলের পরও ডিভাইসটি ব্যাটারি সক্ষমতা ধরে রাখতে পারে। এতে ৫,০০০ নিট পর্যন্ত লোকাল পিক ব্রাইটনেস ও ১২০ হার্জ রিফ্রেশ রেটসহ ৬.৮৩ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে এবং আইপি৬৮ ও আইপি৬৯ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স প্রযুক্তি থাকায় আন্ডারওয়াটার ফটোগ্রাফি করা যায়। এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা রয়েছে। ডিভাইসটির ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৩৯,৯৯৯ টাকা (+ভ্যাট) এবং ৬ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৪৬,৯৯৯ টাকা (+ভ্যাট)।
//ডিবিটেক/এমপিএক্স/এসএমই/এমআইএসটি//





