মাসিক সম্মানী, ইন্টার্নশিপ ও নতুন ডিভাইস ব্যবহারের সুযোগ পাবেন নির্বাচিত শিক্ষার্থীরা

অপো দিচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ

দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নেতৃত্ব ও সৃজনশীলতা বিকাশে ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর’ প্রোগ্রাম চালু করেছে অপো; নির্বাচিতরা পাবেন মাসিক সম্মানী, উপহার ও ইন্টার্নশিপের সুযোগ।

অপো দিচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ
২৯ জুন, ২০২৬ ১৪:৩৭  

দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর’ প্রোগ্রাম চালু করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অপো। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও নেতৃত্বের দক্ষতার বিকাশ ঘটিয়ে নিজ নিজ ক্যাম্পাসকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। মূলত তরুণদের ক্ষমতায়ন, উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নিয়ে একটি গতিশীল কমিউনিটি তৈরি করাই এই প্রোগ্রামের মূল লক্ষ্য।

নির্বাচিত ক্যাম্পাস অ্যাম্বাসেডররা মাসিক সম্মানী, আকর্ষণীয় উপহার এবং অপোর নতুন ডিভাইস বাজারে আসার আগেই তা ব্যবহারের সুযোগ পাবেন। এছাড়া এক্সক্লুসিভ ব্র্যান্ড ইভেন্টে আমন্ত্রণ, প্রফেশনাল নেটওয়ার্কিং, মেন্টরশিপ এবং ক্যারিয়ার ও ইন্টার্নশিপের বিশেষ সুযোগ থাকবে এই প্রোগ্রামে। এর মাধ্যমে শিক্ষার্থীরা কন্টেন্ট তৈরি, ডিজিটাল স্টোরিটেলিং এবং বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, “আমরা বিশ্বাস করি তরুণ প্রজন্মই আগামীর অগ্রগতির চালিকাশক্তি। এই প্রোগ্রামটি কেবল ব্র্যান্ডকে প্রতিনিধিত্ব করার মধ্যে সীমাবদ্ধ না থেকে পরবর্তী প্রজন্মের ক্ষমতায়ন ও ভবিষ্যত লিডার তৈরিতে ভূমিকা রাখবে।” আগ্রহী প্রার্থীরা অপোর অফিশিয়াল অ্যাপ্লিকেশন লিংকের (https://forms.gle/sthZVVgg1SCEGndM6) মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

//ডিবিটেক/এনআই/ইকে//