সবার তীর গ্রামীণফোনের দিকে: যা বললেন বিটিআরসি চেয়ারম্যান

সবার তীর গ্রামীণফোনের দিকে: যা বললেন বিটিআরসি চেয়ারম্যান
১৬ মে, ২০২৬ ১৩:১৫  
১৬ মে, ২০২৬ ১৪:২৪  

দেশের টেলিকম ও ডিজিটাল অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল ঢাকায় নতুন সরকারের ভাবনা নিয়ে রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হলো বহুপক্ষীয় সভা। টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত এই পলিসি সেমিনারে উঠে আসে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের বর্তমান অবস্থা, সীমাবদ্ধতা এবং আগামী দশকের কৌশলগত চ্যালেঞ্জ। এতে অংশ নেন টেলিকম অপারেদের শীর্ষ ব্যক্তি, বাজার বিশ্লেষক এবং টেলিকম বিশেজ্ঞ ও পর্যবেক্ষক শিক্ষাবিদ। তবে সব ছাপিয়ে বক্তাদের কণ্ঠে অভিযোগের তীরে বিদ্ধ হয়েছে রাষ্ট্রীয় টেলিকম অপারেটর এবং গ্রাহক সংখ্যায় শীর্ষ অপারেটর। অভিযোগ ওঠে মোবাইল অপারেটরদের লবিস্ট হিসেবে কাজ করে বিটিআরসি। এদের মধ্যে সবচেয়ে বড় অপারেটরের তরঙ্গ বরাদ্দ ও বাজার আধিপত্য কমাতে এসএমপি বাস্তবায়নে শিথিলতায় পক্ষপাত নিয়ে। একইসঙ্গে রাষ্ট্রীয় অপারেটরকে বাকিতে তরঙ্গ বরাদ্দ নিয়ে।  

এই অভিযোগের বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী বলেন, পক্ষপাতের ফিসফাস বিষয়টি আমি বুঝিনি। সবার সঙ্গে আলোচনা করে আমরা নীতিমালা করেছি। সেবা নয় গ্রাহকরে স্বার্থ রক্ষায় ভারসাম্য প্রতিষ্ঠায় ১৮০ ডিগ্রি ঘুরে নীতিমালা করা হচ্ছে। নতুন গাইড লাইনে কোনো অপারেটরের একাধিপত্য থাকবে না। মনোপলি ও ডুয়োপলির সুযোগ বন্ধ হবে। রোডম্যাপ অনুযায়ী, দেশের স্বার্থ রক্ষায় ৭০০ মেগাহার্জে তরঙ্গ বরাদ্দ দেয়া হয়েছে। আমরা এটা সবার জন্য উন্মুক্ত করা হয়েছিলো। পরিস্থিতির কারণে গ্রামীণফোনকে তরঙ্গ দেয়া হয়। পড়ে থাকা স্পেকট্রাম ৫ মেগাহার্জ তরঙ্গ দেয়া হয় টেলিটককে।   

নতুন টেলিকম নীতিমালা স্বচ্ছতা নিয়ে তিনি বলেন, বিটিআরসি সবাইকে নিয়ে নীতিমালা করতে কাজ করছে। তিনটি খাতে বিভক্ত হয়ে এই বাজারে ভ্যালু তৈরি করুক অপারেটররা। রেগুলেটরি স্যান্ডবক্স এর সর্বোচ্চ ব্যবহার করে আমরা ডিজিটাল পেমেন্ট সিস্টেম, সাইবার সুরক্ষা ও প্লাটফর্ম নিউট্রালিটিতে গুরুত্বারোপ করেছি।   

অভিযোগ নিয়ে টেলিকট ব্যবস্থাপনা পরিচালক নুরুল মা'বুদ বলেন, বেসরকারি অপারেটরে সাধারণ মানুষ সন্তুষ্ট হলে টেলিটকে ক্রেইজ বা জন আকাঙ্খা থাকার কথা নয়। আর সরকার যেহেতু এই কোম্পানির মালিক তাই বিটিআরসি'র কাছে পাওনা নিয়ে প্রশ্ন তোলাটা অমূলক। তাছাড়া আমরা ক্লিন স্পেকট্রাম পাইনা। এখানে হিউজ নয়েজ রয়েছে। আমাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও আমার সেবার মান বাড়াতে পরিচালন ব্যয়ে সরকার কোনো ভর্তুকী দেয় না। নিজেদের আয়ে চলে। 

তবে শীর্ষ অপারেটর গ্রামীণফোনের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় তাদের কোনো বক্তব্য জানতে পারেনি সেমিনারে উপস্থিত নীতি নির্ধারকরা। 

১৬ মে, শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয় এই সেমিনারটি। টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি)আয়োজিত এই পলিসি সেমিনারে মূল প্রবন্ধে এসব তথ্য তুলে ধরেন টেলিকম বিশেষজ্ঞ ও রবি আজিয়াটার কোম্পানি সচিব ব্যারিস্টার শাহেদ আলম।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান মন্ত্রী ফকির মাহবুব  আনাম। বিশেষ অতিথি হিসেবে আছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আসিফ আসাদ রেহান ও  বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান মন্ত্রী ফকির মাহবুব  আনাম। বিশেষ অতিথি হিসেবে আছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আসিফ আসাদ রেহান ও  বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী। 

আলোচনায় টেলিটককে বাকিতে তরঙ্গ বরাদ্দ দেয়ার প্রতি ইঙ্গিত করে নতুন স্পেট্রাম বরাদ্দকে ‌মরার ওপর খাড়ার ঘা' বলে মন্তব্য করেন ফিকি সিইও নূরুল কবির। তিনি বলেন, সবচেয়ে বড় অপারেটরকে নতুন স্পেকট্রাম বরাদ্দ দেয়ার পর সরকারি প্রতিষ্ঠানকে বাকিতে স্পেট্রাম দেয়া বাজার প্রতিযোগিতা নষ্ট করছে।  

এমটব মহাসচিব মোহম্মদ জুলফিকার বলেন, রিয়েলিটি ও ড্রিম বাস্তবায়নে আধুনিক প্রযুক্তির বিকাশে আমাদের নিরেপেক্ষ হতে হবে। ইকো সিস্টেমের স্টেকহোল্ডারদের ভিশন বাস্তবায়নে আন্তঃ নির্ভরশীলতার বাধা রোধে একটি নিশ্চিত সাপ্লাইচেইন তৈরি করতে হবে। এসময় সাম্প্রতিক সময়ের জ্বালানী সংকটের অভিজ্ঞতা তুলে ধরে ডেটাসেন্টারগুলোকেও গুরুত্বপূর্ণ সেবা হিসেবে ঘোষণার দাবি জানান তিনি। আইটিইউ এর সঙ্গে সংশ্লিষ্টতা আরও নিবিঢ় করতে গুরুত্বারোপ করে তিনি বলেন, ডিজিটাল থাতের গ্লোবাল অডিট করা এবং টেলিকম খাতের খরচ কমাতে আগামীতে এআই ড্রিভেন বা এজেন্টিক ডেটাসেন্টার গড়ে তোলার বিষয় বিবেচনায় আনতে হবে।      

বিটিআরসি'র রাজস্ব আয়ের সফলতায় হার নিয়ে বিস্ময় প্রকাশ করে প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালেদ আবু নাসের বলেন, প্রতিষ্ঠার পর দুই বছর লক্ষ্য পূরণ না হলেও ১৩৫ শতাংশর বেশি রাজস্ব আয় করেছে। অলিগোপলি বাজার হলেও মনোপলি ও ডুওপোলি ব্যবসা চলছে। অপারেটরদের মধ্যে একচেটিয়া বাজার থাকা একটি অপারেটর এখানে নেই। এটা চিন্তার বিষয়। একইসঙ্গে এই খাতে কর কমানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।      
 
বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যত ‌‌‌'সিদ্ধান্তগুলো ডেটা ড্রিভেন হোক'  আশাবাদ ব্যক্ত করে বুয়েট অধ্যাপক ও টেলিকম ও আইসিটি শ্বেতপ্রকাশ কমিটির সদস্য লুৎফা আক্তার বলেন, এখনও শহর ও গ্রাম পর্যায়ে ডিজিটাল বৈষম্য রয়েছে। এর কারণ, বহুস্তরিয় বাজার হলেও এখানে কোথাও কোথাও একক আধিপত্য রয়েছে। টেলিকমের পাশাপাশি ফাইবারের ক্ষেত্রেও একই অবস্থা। তাই এই খাতে গবেষণা ও উন্নয়নের কোনো বিকল্প নেই।

টেলিকম খাতে ইনফাসট্রাকচারের অ্যাক্টিভ শেয়ারিংয়ের ওপর গুরুত্বারোপ করে নতুন পলিসির এমভিএনও, স্যাটেলাইট সংযোগ, ব্রডব্যান্ডের সম্প্রসারণ, নেট নিউট্রালিটি ও সাইবার সুরক্ষাকে স্বাগত জানান বাংলালিংক চিফ রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার  তাইমুর রহমান। ‌'কিন্তু সবসময় এই পলিসির বিষয়গুলো গাইডলানে এগুলো রিফ্লেক্ট করে না' বলে অভিযোগ তার। 
ডিবিটেক/আইএইচ/ইকে