ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
১৩ মে, ২০২৬ ০৯:৫১  
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু করলো বাংলাদেশ রেলওয়ে। ১৩ মে, বুধবার সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে ২৩ মে যাত্রার টিকিট। দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। প্রতিবারের মত এবারও পুরো কার্যক্রম চলছে অনলাইনে। 
এজন্য ডিজিটাল পেন্ডুলামের হিসেবে একে একে সার্ভর থেকে বিক্রির জন্য উন্মুক্ত করা হচ্ছে নির্দিষ্ট রুট ও দিনের আগাম টিকিট। রেলওয়ের টিকিট কাটার নির্ধারিত ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপ (Rail Sheba) থেকে ঘরে বসেই চলছে নীড়ে ফেরার টিকিট লড়াই। 
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। ঈদ অগ্রিম যাত্রার টিকিট রিফান্ড (ফেরত) করা যাবে না। যাত্রীদের সুবিধার জন্য যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ছাড়া) স্টেশন কাউন্টার থেকে বিক্রি হবে।

ঘোষণা অনুযায়ী, আগামী ১৪ মে বিক্রি হবে ২৪ মের টিকিট, ১৫ মে ২৫ মের, ১৬ মে ২৬ মের এবং ১৭ মে ২৭ মে যাত্রার টিকিট পাওয়া যাবে। এ ছাড়া বিভিন্ন রুটে ১০টি বিশেষ ট্রেন চালানো হবে ঈদ উপলক্ষে। পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ২৮ মে ধরে এ ট্রেন চলাচলের সময়সূচি ও পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

এদিকে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, কোরবানির পশু পরিবহনের জন্য থাকবে পশুবাহী দুটি বিশেষ ট্রেন (ক্যাটল স্পেশাল)। এই ক্যাটল ট্রেন দুটি ২২ ও ২৩ মে চলাচল করবে। ট্রেন দুটি দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর বাজার থেকে ছেড়ে কমলাপুর, তেজগাঁও ও ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে আসবে।

অপরদিকে অনলাইনে টিকিট কাটার জন্য প্রথমে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট (railway.gov.bd) অথবা গুগল প্লে-স্টোর থেকে 'রেল সেবা' অ্যাপ (Rail Sheba App) ডাউনলোড করতে হবে।  

  • ধাপ ১: অ্যাপ বা ওয়েবসাইটের 'রেজিস্ট্রেশন' (Registration) ট্যাবে ক্লিক করুন।
  • ধাপ ২: আপনার ব্যক্তিগত তথ্য (এনআইডি, মোবাইল নম্বর ইত্যাদি) দিয়ে ঘরগুলো পূরণ করুন।
  • ধাপ ৩: মোবাইলে আসা ওটিপি (OTP) কোডটি দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।
  • ধাপ ৪: এরপর ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে সাইটে 'লগইন' (Login) করুন। 

টিকিট সংগ্রহের ক্ষেত্রে পেমেন্ট সফল হলে একটি ই-টিকিট অটো ডাউনলোড হবে এবং যাত্রীর ই-মেইলে (Email confirmation) টিকিটের কপি চলে যাবে। যাত্রা শুরুর আগে ইনবক্স থেকে টিকিটটি প্রিন্ট করে নিতে হবে। মনে রাখবেন, ভ্রমণের সময় ফটো আইডি (Photo ID) এবং এই প্রিন্ট করা কপিটি সাথে রাখা বাধ্যতামূলক।

ধাপ (Step) করণীয় (Actions) প্রয়োজনীয় মাধ্যম (Medium)
১. অ্যাকাউন্ট তৈরি এনআইডি ও মোবাইল ভেরিফিকেশন রেল সেবা অ্যাপ / ওয়েবসাইট
২. টিকিট সার্চ তারিখ ও গন্তব্য নির্ধারণ অনলাইন ড্যাশবোর্ড
৩. মূল্য পরিশোধ বিকাশ, কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং ডিজিটাল পেমেন্ট গেটওয়ে
৪. টিকিট সংগ্রহ ই-টিকিট প্রিন্ট ও এনআইডি বহন ব্যক্তিগত প্রিন্টার / সোর্স স্টেশন

ডিবিটেক/এমইউআইএম/ইকে