অর্থ মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরির সুযোগ

ঢাকা: ১৩ থেকে ২০তম গ্রেডে ৫ পদে ৩১ কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ মে সকাল ১০টা থেকে শুরু হয়ে ১১ জুন বিকেল ৪টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (অর্থ মন্ত্রণালয়) পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ১৬টি বেতন […] The post অর্থ মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরির সুযোগ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.ne

অর্থ মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরির সুযোগ
১২ মে, ২০২৬ ০৫:০০  

ঢাকা: ১৩ থেকে ২০তম গ্রেডে ৫ পদে ৩১ কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ মে সকাল ১০টা থেকে শুরু হয়ে ১১ জুন বিকেল ৪টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (অর্থ মন্ত্রণালয়)

পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১৬টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

আবেদনের যোগ্যতা:

* স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
* সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ হতে হবে

পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

আবেদনের যোগ্যতা:

* বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে
* কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে

পদের নাম: ক্যাটালগার
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

আবেদনের যোগ্যতা:
* দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
* কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৩টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা:

* এইচএসসি পাস হতে হবে
* কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে

পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১০টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ মে ২০২৬ তারিখে)। তবে ১ ও ৪ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে

আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৪ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব পদে অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ঠিকানায় আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পারবেন;

আবেদনের শেষ সময়: আগামী ১১ জুন বিকেল ৪টা পর্যন্ত।

 

The post অর্থ মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরির সুযোগ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.