ডিএনএ হ্যাক ফর হেলথ চট্টগ্রামে চ্যাম্পিয়ন হেমো হ্যাকার্স

ডিএনএ হ্যাক ফর হেলথ চট্টগ্রামে চ্যাম্পিয়ন হেমো হ্যাকার্স
১১ মে, ২০২৬ ০০:০০  

আঙুলের ভিডিও বিশ্লেষণ করে রক্তের হিমোগ্লোবিন মাত্রা নির্ণয়ে এআইচালিত সমাধান উপস্থাপন করে ডিএনএ হ্যাক ফর হেলথে হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের দল ‘হেমো হ্যাকার্স’।

প্রথম রানারআপ হয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ‘রেটোরিক মাইন্ডস’।  দলটি ইন্টারনেট সংযোগ ছাড়াই রোগীর জরুরি স্বাস্থ্যতথ্য সংরক্ষণ ও ব্যবহারের জন্য কিউআর–ভিত্তিক স্বাস্থ্য পরিচয় ব্যবস্থা তৈরি করেছে। 

দ্বিতীয় রানারআপ হয়েছে বিএআইইউএসটির ‘আরেকটা টিম’স্ট্রোক ও পার্কিনসন রোগীদের হাঁটার ধরন পর্যবেক্ষণে এআইচালিত পুনর্বাসন প্ল্যাটফর্ম নির্মাণ করেছে এই দলটি।

গত ৯ মে চট্টগ্রাম মেডিকেল কলেজে অনুষ্ঠিত হ্যাকাথনে বিজয়ী এই তিনটি দলই ঢাকায় অনুষ্ঠেয় ন্যাশনাল গ্র্যান্ড ফিনালেতে প্রতিদ্বন্দ্বিতা করবে। তাদের সঙ্গে যুক্ত হবে সিলেট পর্বে অটিজম চিকিৎসায় এআই-ভিত্তিক সলিউশন দিয়ে চ্যাম্পিয়ন ‘নিউরোনার্চার’ (NeuroNurture)। প্রাথমিক পর্যায়ে রেডিওলজিস্টদের প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটি (VR) প্রযুক্তি ব্যবহার করা রানার-আপ ‘টিম স্টার’ (Team Star) এবং সেকেন্ড রানার-আপ ‘মেডিলিঙ্ক’ (MediLink), যারা জীবন রক্ষায় আইসিইউ বেড ও জরুরি ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করতে একটি লাইভ লজিস্টিক অ্যাপ তৈরি করেছে। 

ডিএনএ হেলথ কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা এস এম ও নাওয়েদ বলেনডিএনএ হেলথএ আমাদের একটি লক্ষ্য হলো ক্লিনিক্যাল দক্ষতা এবং প্রযুক্তির মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করা। চট্টগ্রামের তরুণ উদ্ভাবকদের এই বিশ্বমানের এআই সমাধানগুলো প্রমাণ করে যে বাংলাদেশের স্বাস্থ্যখাতের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। আমরা কেবল একটি হ্যাকথন আয়োজন করছি নাবরং এমন একটি ইকোসিস্টেম তৈরি করছি যেখানে প্রযুক্তি ও মানবিকতার ছোঁয়ায় দেশের প্রতিটি প্রান্তে স্মার্ট এবং সাশ্রয়ী স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। চিটাগাং মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডামোহাম্মদ জশিম উদ্দিন বলেনস্বাস্থ্যখাতে টেকসই পরিবর্তন আনতে হলে শিক্ষার্থীদের শুধু ক্লিনিশিয়ান নয়প্রযুক্তি ও উদ্ভাবনমনস্ক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডামোআবদুর রব।

প্লেনারি সেশনে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ডসুমিত মজুমদারচট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডতারেক শামসমেডিসিন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডমোআবদুস সাত্তারমেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডআবদুল্লাহ আবু সাঈদক্যাজুয়ালটি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডরিভু রাজ চক্রবর্তী এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক ও প্রধান এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডামোহাম্মদ মাসুদ করিম।

ডিএনএ হেলথ কমিউনিকেশনএর প্রতিষ্ঠাতা এস এম ও নাওয়েদ বলেনচট্টগ্রামের বিশেষজ্ঞদের নির্দেশনা ছিল স্পষ্টআমাদের চিকিৎসা পাঠ্যক্রমকে অবশ্যই ডেটা সায়েন্স অন্তর্ভুক্ত করার জন্য বিকশিত করতে হবে এবং স্বাস্থ্যসেবায় এআইএর জন্য আমাদের জরুরিভাবে শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো প্রয়োজন। ব্যাংকিং পার্টনার প্রাইম ব্যাংক এ আয়োজনে পুনরায় অংশীদার হওয়ার বিষয়ে জানায় যে তারা এই উদ্যোগের অংশ হতে পেরে গর্বিত এবং এই যাত্রায় সবসময় পাশে থাকবে। চট্টগ্রামের এই আসর প্রমাণ করে দিলস্বাস্থ্যখাতের পরিবর্তন কেবল নীতিনির্ধারকের টেবিলে নয়তরুণ উদ্ভাবকদের হাতেও সম্ভব। ডিএনএ হেলথ কমিউনিকেশন জানিয়েছেএ বছর দেশের প্রতিটি বিভাগীয় মেডিকেল কলেজে এই হ্যাকাথন ছড়িয়ে পড়বে। 

ডিবিটেক/এসএ/ইকে