ইউএফটিবির জাতীয় রোবোটিক্স উৎসবে পাঁচ বিভাগে বিজয়ী যারা
- প্রজেক্ট শোকেসে চ্যাম্পিয়ন ‘আবহয়া’
- টেকাথনে হানট্রিক্সের জয়
- লাইন ফলোয়িং রোবটে দেশি-বটস
- রোবো সকারে হাইপার ভোল্টেজ
- রোবো সকারে হাইপার ভোল্টেজ
রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে তরুণদের মেধা ও দক্ষতা তুলে ধরার মধ্য দিয়ে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশে (ইউএফটিবি) অনুষ্ঠিত হলো জাতীয় রোবোটিক্স উৎসব ‘রোবোফিউশন ১.০’। দিনব্যাপী উৎসবের পাঁচটি প্রতিযোগিতা বিভাগে সেরা দল ও বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।
ইউএফটিবির রোবোটিক্স ক্লাবের আয়োজনে ৮ আগস্ট গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কের দ্বিতীয় ভবনে অনুষ্ঠিত এ উৎসবে সারাদেশের ১৬৬টি নিবন্ধিত দলের সাড়ে পাঁচ শতাধিক শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক অংশ নেন।
উৎসবে লাইন ফলোয়িং রোবট, রোবো সকার, টেকাথন, প্রজেক্ট শোকেস ও বোট রেসিং—এই পাঁচ বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে লাইন ফলোয়িং রোবটে ৩৩, রোবো সকারে ২০, টেকাথনে ৩৫, প্রজেক্ট শোকেসে ৬৫ এবং বোট রেসিংয়ে ১৩টি দল অংশ নেয়।
প্রজেক্ট শোকেসে চ্যাম্পিয়ন ‘আবহয়া’
প্রজেক্ট শোকেস বিভাগে ৮২.৮৩ নম্বর পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘আবহয়া’ (টিম-১০)। দলের সদস্য ওয়ালিউর রহমান, শুভ কুমার আচার্য ও পুনম পাল।
৭৯ নম্বর পেয়ে প্রথম রানারআপ ‘টিম আলফা’ (টিম-৫৯)। দলের সদস্য মো. তাহসান ইসলাম, মুফরিদ জোহানী ও শাদিয়া জামান তানহা।
৭৮.৩৩ নম্বর পেয়ে দ্বিতীয় রানারআপ ‘পুরিয়ন’ (টিম-৪৫)। দলের সদস্য মো. আবু মুসাব, অনিক কাদের ও মো. রিফাত হোসাইন সাজিদ।
টেকাথনে হানট্রিক্সের জয়
টেকাথন বিভাগে ১৫৪ নম্বর পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘HUNTRIX’। দলের সদস্য তৌহিদুল আলম সায়েম।
৯২ নম্বর পেয়ে প্রথম রানারআপ ‘KUET-PorotaDalVaji’। দলের সদস্য রেজওয়ান মুস্তাফা হাসান, ফারহান তাহমিদ ও তাসমিন হোসাইন জিহাদ।
৮৯ নম্বর পেয়ে দ্বিতীয় রানারআপ ‘Threatless’। দলের সদস্য সাঈদ জয়, তানভীর আহমেদ ও ফেরদৌস হাসান রাহিদ।
বোট রেসিংয়ে দুই শ্রেণিতে চ্যাম্পিয়ন
বোট রেসিংয়ের ওপেন ক্লাসে চ্যাম্পিয়ন হয়েছে EF-40320। দলের সদস্য হিসেবে ফলাফলে ইসমাইল হোসাইন, আরিফিন আক্তার ও আনাজাত ইসলাম আবিরের নাম রয়েছে।
অন্যদিকে মোনো ক্লাসে চ্যাম্পিয়ন হয়েছে ‘Smokey ESC’। দলের সদস্য মো. ইয়াসিন, তৌহিদ ও আহাদ।
লাইন ফলোয়িং রোবটে দেশি-বটস
লাইন ফলোয়িং রোবট বা এলএফআর বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ‘Deshi-Bots’। দলের নেতৃত্বে ছিলেন আরাফাত ইসলাম মাহিম।
প্রথম রানারআপ ‘JU_Innovators’। দলের নেতা মো. নাফীস জামান।
দ্বিতীয় রানারআপ ‘Bahmud’। দলের নেতা মো. আহসান হাবিব সিয়াম।
রোবো সকারে হাইপার ভোল্টেজ
রোবো সকার বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ‘Hyper Voltage’। প্রথম রানারআপ ‘TH DANGER BOT V.3’ এবং দ্বিতীয় রানারআপ ‘IUBPC Meaw UWU’।
প্রযুক্তি ও এআইতে তরুণদের মঞ্চ
আয়োজকেরা জানান, রোবোফিউশন ১.০ শুধু প্রতিযোগিতা নয়, বরং তরুণদের রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার একটি জাতীয় প্ল্যাটফর্ম। উৎসবের প্রতিযোগিতাগুলোর পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বাড়াতে বিভিন্ন প্রায়োগিক সেশনেরও আয়োজন করা হয়।
এর আগে উৎসবের আয়োজকেরা জানিয়েছিলেন, ‘Innovate, Create, Automate’ প্রতিপাদ্যে আয়োজিত এই উৎসবের লক্ষ্য ছিল তরুণদের উদ্ভাবনী সক্ষমতা বিকাশ এবং বাস্তব সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধানে উৎসাহিত করা।
ওয়ালটনের পৃষ্ঠোপষকতায় উৎসবের ৮ আগষ্ট সন্ধ্যায় সমাপনী পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএফটিবির বিদায়ী ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মোঃ আশিকুচ্ছালেহীনের সভাপতিত্বে অন্যান্যের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আতাউর রাহমান খান, মার্ডান বায়োটেক ব্যবস্থাপনা পরিচালক। ড. মোঃ বখতিয়ার, কেপিজে স্পেশাল হসপিটালের মার্কেটিং হেড মোঃ সজিব উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ইউএফটিবি রোবটিক্স ক্লাবের সভাপতি মোহাম্মদ মোরসালিন হোসেন মিশাদ।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা দেশের তরুণদের হাতে-কলমে প্রযুক্তি উদ্ভাবনের সুযোগ বাড়াবে এবং ভবিষ্যতে রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তায় বাংলাদেশের সক্ষমতা তৈরিতে ভূমিকা রাখবে।
//ডিবিটেক/ এসএমই/ এমআইএস//





