কলেজছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী
কলেজছাত্র রিজয়ান রশীদের তৈরি গো-কার্ট (রেসিং কার) পরিদর্শন করেছেন তারেক রহমান। এ সময় শিক্ষার্থীর উদ্ভাবনকে উৎসাহ দিতে তিনি নিজেই গো-কার্টটি চালিয়ে দেখান।
২৫ এপ্রিল, শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে গো-কার্টটি চালান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী রিজয়ান রশিদের তৈরি করা গো-কার্ট পরিদর্শন করেন। এক পর্যায়ে তিনি রিজয়ান রশিদকে এরকম উদ্ভাবনী কাজে উৎসাহ দিতে নিজেই কারটি চালিয়ে দেখেন। পরে উদ্ভাবনী কাজের প্রতি আগ্রহ ও উৎসাহ বাড়াতে তিনি নিজেই গো-কার্টটি চালিয়ে দেখান এবং শিক্ষার্থীকে ভবিষ্যতে আরও উদ্ভাবনী কাজে এগিয়ে যেতে উৎসাহ দেন।
“তিনি দেশীয় প্রযুক্তিতে গো-কার্ট (রেসিং কার) তৈরি করা তরুণকে উৎসাহ দিয়েছেন এবং তার প্রশংসা করে ভবিষ্যতে আরও আধুনিক সংস্করণ তৈরিতে সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।”
গো-কার্ট পরিদর্শনের সময় কলেজছাত্র রিজয়ান রশীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে গোট-কার্ট তৈরির গল্প শুনিয়েছেন রশিদ। তিনি বলেছেন, তার বাবা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের যান্ত্রিক বিভাগে কর্মরত আছেন, বাবার অনুপ্রেরণাতেই গো-কার্ট বানানো শুরু করেন রশিদ।
রশিদ বলেছেন, মোহাম্মদপুর থেকে গো-কার্টপি চালিয়ে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গো-কার্ট তৈরির বিষয়টি ছড়িয়ে পড়লে প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে এ বিষয়ে খোঁজ-খবর নিতে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে দায়িত্ব দেওয়া হয়।
ডিবিটেক/ডিএইচই/ইকে







