এআই শক্তিতে আত্মপ্রকাশ করলো ল্যাবএইড ইনসুরটেক

এআই শক্তিতে আত্মপ্রকাশ করলো ল্যাবএইড ইনসুরটেক
১৫ এপ্রিল, ২০২৬ ১৩:৩৬  
১৫ এপ্রিল, ২০২৬ ১৪:৪১  

বাংলাদেশের বীমা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে পা রাখল স্বাস্থ্য খাতের বেসরকারি প্রতিষ্ঠান ল্যাবএইড গ্রুপ। চালু করলো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর (এআই) ই- কেওয়াইসি এবং সমন্বিত ইনসুরটেক প্লাটফর্ম- ল্যাবএইট ইনসুরটেক কোম্পানি লিমিটেড।

১৫ এপ্রিল, বুধবার রাজধানীর গ্রিনরোডে স্থাপিত ল্যাব এইড ক্যান্সার হাসপাতালের দ্বিতীয় তলায় নতুন এই পথচলার উদ্বোধন করেন ল্যাব এইড গ্রুপের ডিএমডি শফিক শামিম। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও এই প্রতিষ্ঠানের দায়িত্ব পেয়েছেন তিনি। 

এসময় ল্যাবএইড গ্রুপ চেয়ারম্যান ডা. সুচরিতা আহমেদ, ল্যাবএইড ইনসুরটেক পরিচালক প্রকৌশলী মাসতুরা ফারজানা মোহনা, এফবিসিসিআই সাবে পরিচালক মোঃ মেহেদী আলী এবং ল্যাবএইড সেন্ট্রাল হাসপাতাল ও সুপার স্পেসালিটি সেন্টারের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক এহতেশামুল হক উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, নতুন এই প্ল্যাটফর্মটি স্বাস্থ্য, জীবন, মোটর, ট্রাভেলসহ বিভিন্ন বীমা সেবাকে একটি স্মার্ট ডিজিটাল সমাধানের আওতায় এনেছে। দ্রুত ক্লেইম সেটেলমেন্ট, AI-driven fraud detection এবং ২৪/৭ কাস্টমার সাপোর্টের মতো আধুনিক সুবিধা যুক্ত করা হয়েছে। 

প্রতিষ্ঠানটি মনে করছে, তাদের এই উদ্যোগ বাংলাদেশের ডিজিটাল বীমা খাতে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে এবং ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

ডিবিটেক/এএইচ/ইকে