২১ মার্চ ঈদ উল ফিতর
জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী বাংলাদেশের আকাশে ১৯ মার্চ, বুধবার হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে ২০ মার্চ, শুক্রবার হবে জুমাতুল বিদা।
এর মাধ্যমে রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। আর বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে ২১ মার্চ, শনিবার।
বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে এসব তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ।
এরআগে মাগরিবের নামাজ শেষে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখার সভা অনুষ্ঠিত হয়।
১৯ মার্চ দোশের আকাশে চাঁদ দেখার সম্ভাবনা কম!
ডিবিটেক/এনএ/ইকে





