বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
জাতীয় গ্রিডে সর্বোচ্চ ১৭ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালনের মাধ্যমে দেশের ইতিহাসে নতুন উৎপাদন রেকর্ড হয়েছে।
২০ মে, বুধ বার রাত ৯টায় সন্ধ্যার পিক-আওয়ারে এই মাইলফলক অর্জিত হয় বলে নিশ্চিত করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির মুখপাত্র নাহিদ হাসান।
এর আগে গত বছরের ২৩ জুলাই উৎপাদিত ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট ছিল দেশের সর্বোচ্চ উৎপাদন। নতুন এই রেকর্ডের মাধ্যমে আগের উৎপাদনকে আরও ৪০৬ মেগাওয়াট ছাড়িয়ে গেল গ্রিড।
রেকর্ড পরিমাপের এই সঞ্চালন দেশের বিদ্যুৎ ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধির ইতিবাচক ডিজিটাল ইঙ্গিত দিলেও একই সময়ে দেশজুড়ে প্রায় ৪০০ মেগাওয়াট লোডশেডিং সচল ছিল। বর্তমানে দেশে গ্রিডভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ৩০ হাজার মেগাওয়াট হলেও জ্বালানি সংকট ও সঞ্চালন সীমাবদ্ধতার কারণে পুরো সক্ষমতা ব্যবহার করা যাচ্ছে না।
এদিকে এই সাফল্যের খবর আসার আগে ২১ মে, বৃহস্পতি বার বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ১ টাকা ৫০ পয়সা বা ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
রাজধানীর কেআইবি মিলনায়তনে মূল্যহার পুনর্র্নিধারণের গণশুনানিতে এই প্রস্তাব আসার পর থেকেই ডিজিটাল মাধ্যমে প্রযুক্তিপ্রেমী ও সাধারণ ভোক্তারা ক্ষোভ প্রকাশ করছেন।
ব্যবসায়ী প্রতিনিধি ও শিল্প উদ্যোক্তাদের মতে, বিদ্যুতের দাম বাড়লে উৎপাদন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পাশাপাশি দেশের প্রযুক্তি ও শিল্প খাত আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে।
//ডিবিটেক/জেএনও/ইকে//



