গ্লোবাল ব্র্যান্ড পিএলসি: 

ঈদ উৎসবে লেনোভোর বিশেষ উপহার

ঈদ উৎসবে লেনোভোর বিশেষ উপহার
৭ মার্চ, ২০২৬ ১৭:৩৮  

ঈদের আনন্দ বাড়িয়ে দিতে প্রযুক্তিপণ্যের অন্যতম শীর্ষ ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড পিএলসি নিয়ে এলো ‘Lenovo EID Festival’ অফার। এই আয়োজনের আওতায় নির্দিষ্ট মডেলের লেনোভো ইন্টেল ল্যাপটপ, ডেস্কটপ এবং অল-ইন-ওয়ান (AIO) পিসি কিনলেই ক্রেতারা পাচ্ছেন আকর্ষণীয় শপিং গিফট ভাউচার।

অফারের বিস্তারিত বিবরণ অনুযায়ী, লেনোভোর Core i3 অথবা Core 3 প্রসেসরযুক্ত ডিভাইস কিনলে গ্রাহকরা পাচ্ছেন ৫০০ টাকা মূল্যের ভাউচার। অন্যদিকে, Core i5, i7 এবং Core Ultra 5, 7 সমৃদ্ধ ল্যাপটপ কেনায় থাকছে ১০০০ টাকা মূল্যের ভাউচার। এছাড়া প্রিমিয়াম সেগমেন্টের লেনোভো ইয়োগা (Yoga) ও লিজিয়ন (Legion) সিরিজের ল্যাপটপ ক্রয়ে সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত গিফট ভাউচার পাওয়ার সুযোগ রয়েছে।

ছাত্রছাত্রী, কর্পোরেট পেশাজীবী, গেমারসহ সব ধরনের প্রযুক্তিপ্রেমীদের কথা মাথায় রেখে এই অফারটি সাজানো হয়েছে। নির্দিষ্ট কনজ্যুমার সিরিজের ডিভাইসের ক্ষেত্রে প্রযোজ্য এই অফারটি স্টক থাকা সাপেক্ষে সীমিত সময়ের জন্য চলমান থাকবে। আগ্রহী ক্রেতারা গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর ওয়েবসাইট (www.globalbrand.com.bd), নিকটস্থ ব্রাঞ্চ অথবা যেকোনো অনুমোদিত ডিলার পয়েন্ট থেকে কেনাকাটা করে এই বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন।

ডিবিটেক/এনএ/ইকে