ফেস্টিভ রেডে ভিভো ওয়াই৩১ডি
রমজানের ঠিক আগে নিজেদের নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি-এর উন্মোচনের আভাস দিলো স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। ১৬ ফেব্রুয়ারি, সোমবার মোবাইলফোন নির্মাতা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নান্দনিকতা ও প্রয়োজনীয় সকল ফিচারের সমন্বয়ে এই রমজানের একটি অর্থবহ উপহার হিসেবে পবিত্র এই মাসে ভালোবাসা, সংযোগ ও বন্ধনের অনুভূতিকে প্রতিফলিত করতেই ভিভো নিয়ে আসছে ওয়াই৩১ডি।
নতুন এই ফোনটি ফেস্টিভ রেডের পাশাপাশি পাওয়া যাবে ‘স্টারলাইট গ্রে’ এবং ‘গ্লো হোয়াইট’ রঙেও। বলা হচ্ছে- কেবল দৃষ্টিনন্দন ডিজাইনই নয়, ভিভো ওয়াই৩১ডি-তে রয়েছে ভিভোর স্মার্টফোন ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় ৭২০০এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। রমজানের ব্যস্ত সময়ে পড়াশোনা, অফিসের কাজ, অনলাইন মিটিং, নেভিগেশন কিংবা পরিবার ও বন্ধুদের সাথে দীর্ঘ আলাপ সবকিছুতেই ওয়াই৩১ডি দেবে নিরবচ্ছিন্ন সাপোর্ট।প্রিয়জনদের সাথে ভিডিও কল, ধর্মীয় অনুষ্ঠান দেখা বা দৈনন্দিন কাজ সামলানো সবকিছুতেই ওয়াই৩১ডি দেবে টানা পাওয়ার সাপোর্ট।
ভিভো’র দাবি, মনকাড়া ফেস্টিভ রেড রঙ, শক্তিশালী ব্যাটারি আর চমৎকার ডিজাইনের ভিভো ওয়াই৩১ডি হতে যাচ্ছে রমজানের এক আদর্শ সঙ্গী।
ডিবিটেক/বিজ্ঞপ্তি/ইএইচ







