গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:৪২  

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ও গাকৃবি ক্যারিয়ার ক্লাবের সহযোগিতায় “এমপাওয়ারিং ইয়ুথ” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রাইম ব্যাংক পিএলসি’র ফ্ল্যাগশিপ প্ল্যাটফর্ম ‘প্রাইমএকাডেমিয়া’-এর উদ্যোগে অনুষ্ঠিত সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন।

তিনি আর্থিক শৃঙ্খলা, ধারাবাহিক আত্মোন্নয়ন, নৈতিক নেতৃত্ব এবং নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে তরুণ-তরুণীদের উদ্দেশ্যে তিনি সচেতন আর্থিক সিদ্ধান্ত গ্রহণ এবং ডিজিটাল আর্থিক সেবার কার্যকর ব্যবহারের মাধ্যমে আর্থিক স্বনির্ভরতা অর্জনের আহ্বান জানান।

অনুষ্ঠানের অপর কীনোট স্পিকার প্রাইম ব্যাংকের এসভিপি ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান বলেন, আর্থিক অন্তর্ভুক্তি শুধু ব্যাংক হিসাব খোলার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি সুযোগের সম্প্রসারণ, বৈষম্য হ্রাস এবং টেকসই অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার একটি সমন্বিত প্রক্রিয়া। তিনি ই-কেওয়াইসি (e KYC), ডিজিটাল অনবোর্ডিং এবং দ্রুত পরিবর্তনশীল আর্থিক ব্যবস্থায় তরুণদের নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মোহাম্মদ শরীফ রায়হান, পিএইচডি এবং অধ্যাপক ড. জীবন চন্দ্র দাস প্রমুখ। 

ডিবিটেক/এনএইচ/এসএস