স্মৃতিভাণ্ডারের সংকটেও বাজার মেটাচ্ছে গ্যালাক্সি জি ফোল্ড৮

২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে শীর্ষে স্যামসাংয়ের বাজার

  • কাউন্টারপয়েন্ট রিসার্চ অনুসারে ২০২৩ সালের ৩য় প্রান্তিকে স্যামসাংয়ের বৈশ্বিক শেয়ার ২৩ শতাংশ
  • ২২ শতাংশ বাজার শেয়ার নিয়ে অ্যাপল দ্বিতীয় এবং ১২ শতাংশ নিয়ে শাওমি তৃতীয় স্থান দখল করে
  • মেমরি ঘাটতির কারণে বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহ বার্ষিক ভিত্তিতে ২০ শতাংশ হ্রাস পেয়েছে

২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে শীর্ষে স্যামসাংয়ের বাজার
২৫ অক্টোবর, ২০২৬ ১১:১৫  

আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ‘কাউন্টারপয়েন্ট রিসার্চ’-এর সাম্প্রতিক তথ্যানুসারে, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (Q3) বৈশ্বিক স্মার্টফোন সরবরাহে শীর্ষস্থান বজায় রেখেছে স্যামসাং। এই সময়ে বিশ্বব্যাপী স্মার্টফোন চালানের মোট ২৩ শতাংশ এককভাবে নিয়ন্ত্রণ করছে দক্ষিণ কোরিয়ান এই প্রযুক্তি জায়ান্ট।

প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক স্মার্টফোন বাজারের ২২ শতাংশ শেয়ার দখল করে দ্বিতীয় স্থানে রয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। অন্যদিকে ১২ শতাংশ শেয়ার নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে শাওমি, যার পর ৯ শতাংশ শেয়ার নিয়ে ওপ্পো (OPPO) চতুর্থ এবং ৮ শতাংশ শেয়ার নিয়ে ভিভো (vivo) পঞ্চম স্থানে অবস্থান করছে।

কাউন্টারপয়েন্টের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বাজার বার্ষিক ভিত্তিতে (YoY) ২০ শতাংশ সংকুচিত হয়েছে, যা গত ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন। প্রধানত সেমিকন্ডাক্টর ও মেমরি চিপের ধারাবাহিক স্বল্পতার কারণে বিশ্বের প্রায় সব মূল সরঞ্জাম প্রস্তুতকারক (OEM) প্রতিষ্ঠানের সরবরাহ শৃঙ্খলা চরমভাবে ব্যাহত হয়।

স্মার্টফোন শিপমেন্টে বার্ষিক ৩ শতাংশ দরপতন সত্ত্বেও প্রতিযোগী অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় সুবিধাজনক মেমরি সরবরাহ বজায় রেখে শীর্ষ অবস্থান ধরে রাখতে সক্ষম হয় স্যামসাং। প্রতিষ্ঠানটির নতুন উদ্ভাবিত ফ্ল্যাগশিপ ফোল্ডেবল ডিভাইস 'গ্যালাক্সি জেড ফোল্ড৮' (Galaxy Z Fold8) বিশ্ববাজারে ব্যাপক গ্রাহক চাহিদা পাওয়ায় সরবরাহ ঘাটতির এ চাপ সামাল দেওয়া সম্ভব হয়েছে।

তৃতীয় প্রান্তিকের এই সাফল্যের ধারাবাহিকতায় বিশ্বব্যাপী গ্রাহকদের জন্য উদ্ভাবনী মোবাইল প্রযুক্তি ও ফ্ল্যাগশিপ ইকোসিস্টেম সম্প্রসারণে নিজেদের অবস্থান ধরে রাখার পুনর্ব্যক্ত করেছে স্যামসাং।

//ডিবিটেক/এফপিএএইচ/এসএমই/এমআইএসটি//