রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড়

রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড়
১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০৮  

পবিত্র রমজান মাসকে সামনে রেখে অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড় ঘোষণা করেছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক। ১৬ ফেব্রুয়ারি, সোমবার অপারেটরটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। 

রমজান মাসে বাড়তি গৃহস্থালি খরচের চাপ কমাতে এ উদ্যোগের আওতায় দেশের শীর্ষ অনলাইন গ্রোসারি প্ল্যাটফর্ম, স্বপ্ন অনলাইন, চালডাল ও ডেইলি শপিং, এর সঙ্গে অংশীদারিত্ব করেছে বাংলালিংক। এর ফলশ্রুতিতে রমজানজুড়ে অরেঞ্জ ক্লাব সদস্যরা এসব প্ল্যাটফর্মে বাজার করলে সর্বোচ্চ ৭ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।  

এ প্রসঙ্গে বাংলালিংকের চিফ মার্কেটিং অফিসার কাজী মাহবুব হাসান বলেন, “রমজান আমাদের শেখায় আত্মশুদ্ধি এবং আপনজনদের সাথে মিলেমিশে থাকার পরম মমতা। তবে উৎসবের এই আবহে অনেক সময় সংসারের বাড়তি খরচ পরিবারের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বাংলালিংকের কাছে সংযোগ মানে শুধু নেটওয়ার্ক কাভারেজ নিশ্চিত করা নয়; বরং আমাদের সেবা গ্রহণকারী মানুষের প্রয়োজন বুঝতে পারা এবং সে অনুযায়ী সেবা প্রদান করা। অরেঞ্জ ক্লাবের মাধ্যমে আমরা নিত্যপ্রয়োজনীয় পণ্যে সাশ্রয়ের সুযোগ দিচ্ছি, যাতে পরিবারগুলো স্বস্তিতে রমজানের খরচ সামলাতে পারে।”

গ্রাহকেরা মাইবিএল অ্যাপের অরেঞ্জ ক্লাব সেকশন অথবা বাংলালিংকের অফিসিয়াল চ্যানেল থেকে অফার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং বিশেষ এ ছাড় উপভোগ করতে পারবেন।

ডিবিটেক/এমআর/এমইউএম