ভোট ঘিরে শবনম ফারিয়ার ফেসবুক পোস্ট ভাইরাল

ভোট ঘিরে শবনম ফারিয়ার ফেসবুক পোস্ট ভাইরাল
১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:১৫  

দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে যেমন উত্তাপ ছড়িয়েছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ ও আলোচনা। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া।

১০ ফেব্রুয়ারি,  মঙ্গলবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে তিনি লিখেন—

‘কাকে ভোট দিবেন আপনারা একটু তাড়াতাড়ি জানায়েন! তাইলে ডিসাইড করতে সুবিধা হবে যে পহেলা ফাল্গুনে শাড়ি পরব নাকি আবায়া!’

ফারিয়ার এমন পোস্ট মুহূর্তেই নেটিজেনদের নজর কাড়ে। অনেকে এটি নিছক হাস্যরস হিসেবে দেখলেও, কেউ কেউ রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে মিলিয়ে বিভিন্ন ব্যাখ্যাও দিচ্ছেন। পোস্টটি প্রকাশের পর থেকেই তাতে লাইক, মন্তব্য ও শেয়ার বাড়তে থাকে।

এদিকে ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। তবে অনলাইনে প্রাচরণা চলছে। এতে আইনি কোনো বাধা নেই।  

ডিবিটেক/ এফবিআই/এসএফ