ভোটকেন্দ্রে দেওয়া হচ্ছে ২৫,৭০০ বডি ওর্ন ক্যামেরা, চালু হয়েছে নির্বাচন সুরক্ষা অ্যাপ : প্রেস সচিব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৪৩ হাজার কেন্দ্রে ২৫ হাজার ৭০০ বডি ওর্ন ক্যামেরা দেওয়া হচ্ছে। এসময় ভোটের কাজে দায়িত্ব পালন করবেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় নয় লক্ষ সদস্য। আর নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নজর রাখতে এরইমধ্যে পুরোপুরি চালু হয়েছে নির্বাচন সুরক্ষা অ্যাপ। নির্বাচনী কর্মকর্তা এবং সুরক্ষা কর্মকর্তারা এই অ্যাপ ব্যবহার করবেন।
৮ ফেব্রুয়ারি, শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, নির্বাচনে সারাদেশে এক লক্ষ আট হাজার ৮৮৫ জন সামরিক বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া, বিজিবি ৩৭ হাজার ৪৫৩ জন, তিন হাজারের বেশি কোস্টগার্ড সদস্য এবং পাঁচ লাখ ৬৭ হাজার ৮৬৬ জন আনসার সদস্য রবিবার থেকে কাজ শুরু করবেন। ১১ ফেব্রুয়ারি সকাল থেকে এক লাখ ৫৭ হাজার পুলিশ সদস্য এবং র্যাবের নির্দিষ্ট সংখ্যক সদস্য সময় মতো ২৯৯টি আসনে নির্বাচনী দায়িত্ব পালন শুরু করবেন।
এছাড়া পোস্টাল ভেটে চার লাখ ২২ হাজার ৯৬০ জনের ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছানোর কথা জানিয়ে তিনি বলেছেন, দেশের বাইরে থেকে পোস্টাল ব্যালটে যারা ভোট দিয়েছেন তার ৯৪ শতাংশই পুরুষ ভোটার।
ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচনে প্রায় চারশ জন বিদেশি পর্যবেক্ষক, প্রায় ৫০ হাজারের মতো দেশি পর্যবেক্ষক এবং ১২০ জনের মতো বিদেশি সাংবাদিক দাবেন।
ডিবিটেক/বিএমএন/ইকে







