তারেক রহমানের সংবর্ধনাকে কেন্দ্র করে
অর্ধকোটি মানুষের একসঙ্গে সংযুক্তির পোর্টেবল টাওয়ার স্থাপন
একটি নির্দিষ্ট স্থানে সহলেও এখন জাতীয় বা স্থানীয় পর্যায়ের কোনো সমাবেশই আটকে থাকে না নির্দিষ্ট গণ্ডিতে। সোশ্যাল হ্যান্ডেল হয়ে তা ছড়িয়ে পড়ে দিকে দিকে। এতে চাপ বাড়ে ব্যান্ডউইথ আর মোবাইল টাওয়ারে।
দেড় যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুড়িল বিশ্বরোডের ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’তে তাকে সংবর্ধনা দেয়ার উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে দেশের টেলিকম অপারেটরগুলো। তাদের সঙ্গে আলাপ করে জানাগেছে, অর্ধ কোটি মানুষকে টার্গেট করে ৩০০ ফিট পূর্বাচল রাস্তায় সিমের নেটওয়ার্ক টাওয়ার বসানো হয়েছে।
বেসরকারি তিনটি অপারেটরই নেটওয়ার্ক ঠিক রাখতে ব্যবহার করছেন কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক (এআই) প্রযুক্তি। ট্রান্সমিশন প্রযুক্তিকে এআই ব্যবহার করে কল ও ব্যান্ডউইথ সরবরাহ করা হচ্ছে। ৩০০ ফিট ঘিরে বাড়িয়েছে অ্যান্টেনা কাভারেজ, টাওয়ার ক্যাপাসিটি এবং রেডিও ফ্রিকোয়েন্সি।
রবি আজিয়েটার চিফ কর্পোরে অফিসার শাহেদ আলম জানিয়েছেন, ওই এলাকার গ্রাহকদের নিরবিচ্ছিন্ন রাখতে তারা ৫টি কাউ (সেলুলার অন হুইল) স্থাপন করেছেন। স্থাপন করা হয়েছে ভ্রাম্যমান টাওয়ার। আশেপাশের সাইটগুলোর সঙ্গে ক্যাপাসিটি ভাগ করে নেটওয়ার্ক চাঙ্গা রাখা হয়েছে। নেটওয়ার্ক দেখভালে নিয়মিত স্পিড টেস্টও করা হচ্ছে।
বাংলালিংক এর চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান জানিয়েছেন, তারা তিনটি কাউ স্থাপন করেছেন। এয়ারপোর্ট থেকে ৩০০ ফিট ছাড়াও বনানী, গুলশনা ও প্রগতি সরণী পর্যন্ত বাড়তি চাপ নেয়ার কারিগরি প্রস্তুতি ভোরেই শেষ করেছেন।
অপরদিকে গ্রামীণফোন কতগুলো কাউ স্থাপন করা হয়েছে বা নির্দিষ্ট করে কী কী কারিগরি উদ্যোগ নেয়া হয়েছে তা না জানালেও অপারেটরির জনসংযোগ বিভাগ থেকে বলা হয়েছে, “সম্ভাব্য জনসমাগমের বিষয়টি বিবেচনায় রেখে আমরা সংশ্লিষ্ট এলাকাগুলোতে অবস্থিত আমাদের নেটওয়ার্ক টাওয়ারগুলোর সক্ষমতা বৃদ্ধি করেছি। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত বিকল্প ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে, যাতে গ্রাহকেরা নিরবচ্ছিন্নভাবে সেবা গ্রহণ করতে পারেন।”
তবে রাষ্ট্রীয় টেলিকম কোম্পানি টেলিটক এর প্রস্তুতি সম্পর্কে জানা সম্ভব হয়নি।
অপারেটরদের রাতভর নেটওয়ার্ক উন্নয়ন ও আগাম কারিগরি পদক্ষেপের কারণে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কথা বলা কিংবা ভিডিও সম্প্রচারে গ্রাহকদের উল্লেখযোগ্য কোনো অভিযোগ পাওয়া যায়নি।
ডিবিটেক/আইএইচ/ইকে



