৯২ জন সহকারী ব্যবস্থাপক নিয়োগ দিবে বিটিসিএল

৯২ জন সহকারী ব্যবস্থাপক নিয়োগ দিবে বিটিসিএল
১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২  

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি একটি পদে মোট ৯২ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 

সপ্তম গ্রেডের সহকারী ব্যবস্থাপক (কারিগরি) পদে প্রার্থীর বেতন স্কেল: ৩০,৮০০-৭৭,৮৩০ টাকা। চাকরির আবেদন করতে হবে অনলাইনে। আবেদন ফি ২৩০ টাকা। 

চাকরিতে আবেদনের কোনো বয়সসীমা নেই। নেই কোনো কাজের আগাম অভিজ্ঞতার শর্ত।  

শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনও বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে টেলিকমিউনিকেশন্স/ইলেকট্রিক্যাল/কম্পিউটার/ইলেকট্রনিকস/তথ্যপ্রযুক্তি ধরনের সমসাময়িক বিষয়ে (যেমন: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই); কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই); ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই); ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই); ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই), সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অন্যূন ৪ (চার) বছর মেয়াদি স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে।