এবার ইন্টারকন্টিনেন্টালের সামনে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ, সতর্ক অবস্থানে পুলিশ
দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার পর এবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন প্রকৌশল শিক্ষার্থীরা। তাদের পাশেই সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।
২৭ আগস্ট বুধবার বিকাল ৩টায় ইন্টারকন্টিনেন্টালের সামনে আবস্থা নেন শিক্ষার্থীরা। হামলাকারীদের বিচার ও দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখান থেকে সরবেন না বলে জানান প্রকৌশল অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম লিপু।
এর আগে পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় প্রকৌশল শিক্ষার্থীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বুয়েটের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।







