অনলাইন জিডি সেবা বন্ধ, পুলিশ হেডকোয়ার্টার্স বলছে ‘কারিগরি ত্রুটি’

অনলাইন জিডি সেবা বন্ধ, পুলিশ হেডকোয়ার্টার্স বলছে ‘কারিগরি ত্রুটি’
১৮ আগষ্ট, ২০২৫ ২৩:২৫  
১৯ আগষ্ট, ২০২৫ ০০:২৮  

কারিগরি ত্রুটির কারণে অনলাইন জিডি সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। দ্রুততম সময়ে সেবাটি আবার চালু হবে বলে জানিয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্স।

১৮ আগস্ট, সোমবার রাতে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ.এইচ.এম. শাহাদাত হোসেন এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কারিগরি ত্রুটির কারণে অনলাইন জিডি সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। দ্রুততম সময়ে সেবাটি পুনরায় চালু হবে। 

বর্তমানে সারা দেশের সব থানায় ভুক্তভোগীরা অনলাইনে জিডি করতে পারেন। অনলাইন জিডি বন্ধ থাকায় সাময়িক অসুবিধায় পড়েছেন নাগরিকরা।