শিল্পখাতে ওটি নিরাপত্তা ব্যবস্থার প্রসারে সাফল্য অর্জন

সাইবার সুরক্ষায় ক্যাসপারস্কিকে ফ্রস্ট অ্যান্ড সুলিভানের স্বীকৃতি

  • ক্যাসপারস্কিকে স্বীকৃতি দিয়েছে ফ্রস্ট অ্যান্ড সুলিভান।
  • ওটি ও আইটি সুরক্ষায় প্ল্যাটফর্মভিত্তিক পদ্ধতি গ্রহণ।
  • এআই ও প্রযুক্তি ব্যবহারে সাইবার ঝুঁকি হ্রাস।

সাইবার সুরক্ষায় ক্যাসপারস্কিকে ফ্রস্ট অ্যান্ড সুলিভানের স্বীকৃতি
২৩ আগষ্ট, ২০২৬ ১৩:৪১  

২৩ আগস্ট, রবিবার শিল্পপ্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ওটি (অপারেশনাল টেকনোলজি) নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার সক্ষমতার জন্য গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কিকে স্বীকৃতি দিয়েছে ফ্রস্ট অ্যান্ড সুলিভান। প্রতিষ্ঠানটির শিল্পখাতভিত্তিক প্রযুক্তি, স্থানীয় সেবা বাস্তবায়ন এবং সমন্বিত প্ল্যাটফর্মভিত্তিক কৌশলের কারণে এ স্বীকৃতি দেওয়া হয়।

ফ্রস্ট অ্যান্ড সুলিভানের পরিচালক তেতসুয়া নিহারা জানান, ক্যাসপারস্কি আলাদা সুরক্ষার বদলে প্ল্যাটফর্মভিত্তিক কৌশল গ্রহণ করেছে। তাদের সমন্বিত ব্যবস্থায় এন্ডপয়েন্ট সুরক্ষা, অস্বাভাবিক কার্যক্রম শনাক্তকরণ, নিরাপদ রিমোট অ্যাক্সেস ও অ্যাসেট দৃশ্যমানতা যুক্ত রয়েছে, যা সমন্বিত নিরাপত্তা নিশ্চিত করে।

ক্যাসপারস্কি ইন্ডাস্ট্রিয়াল সাইবার সিকিউরিটি (কেআইসিএস) সমাধানে এন্ডপয়েন্ট প্রটেকশন, ওটি নেটওয়ার্ক পর্যবেক্ষণ ও এআই-নির্ভর প্রযুক্তি ব্যবহারের কথা বলা হয়েছে। ক্যাসপারস্কির এপিএসি অঞ্চলের ম্যানেজিং ডিরেক্টর অ্যাড্রিয়ান হিয়া দাবি করেন, তাদের স্থানীয় টিম ও সার্টিফায়েড পার্টনার ইকোসিস্টেম শিল্প সুরক্ষা ব্যবস্থা সহজলভ্য করতে কাজ করছে এবং এই স্বীকৃতি এপিএসি অঞ্চলে আস্থার প্রতিফলন।

ফ্রস্ট অ্যান্ড সুলিভানের সিকিউরিটি অ্যাডভাইজরি প্র্যাকটিসের অ্যাসোসিয়েট ডিরেক্টর রাজর্ষি ধর উল্লেখ করেন, ক্যাসপারস্কি শিল্পপ্রতিষ্ঠানের মূল কার্যক্রমে কোনো বাধা না সৃষ্টি করে পূর্ণাঙ্গ সুরক্ষা একত্র করেছে। আইটি ও ওটি পরিবেশের ঝুঁকি সম্পর্কে সমন্বিত ধারণা দেওয়ায় পরিচালন দক্ষতা বৃদ্ধি পাচ্ছে বলে অভিমত প্রকাশ করা হয়।
//ডিবিটেক/আরআইপি/এসএমই//