বিটিআরসির নতুন মহাপরিচালক সহিদ

বিটিআরসির নতুন মহাপরিচালক সহিদ
১৮ আগষ্ট, ২০২৫ ১৮:০৭  
১৮ আগষ্ট, ২০২৫ ২২:১৩  

আগামী ২৫ আগস্ট নতুন মহাপরিচালক পাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। জনপ্রশাসন থেকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে বদলি হয়ে এই পদে নিযুক্ত হচ্ছেন যুগ্ম সচিব মোঃ মেহেদী উল সহিদ। 

বিপরীতে  অতিরিক্ত সচিব পদমর্যাদা নিয়ে বিটিআরসি’র প্রশাসন উইংয়ের মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে প্রধান উপদেষ্টার অধীনে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (বেপজা) সদস্য হিসেবে পদায়ন করা হয়েছে। 

১৮ আগস্ট, সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত দুইটি পৃথক প্রজ্ঞাপনে এই দুই কর্মকর্তার বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। 

আদেশে বদলিকৃত সচিব মোঃ মেহেদী উল সহিদকে কমিশনের কোন বিভাগের মহাপরিচালক করা হয়েছে সে বিষয়টি উল্লেখ করা হয়নি। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন শাখায় কাজ করেছেন, যার মধ্যে প্রশাসন-১ শাখা এবং বিধি-৪ শাখা উল্লেখযোগ্য। এছাড়াও, তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়েও সহকারী একান্ত সচিব-১ হিসেবে দায়িত্ব পালন করেছেন।