পিকাবু মোবাইলফেস্ট

রিয়েলমি-তে কিস্তি, ছাড় ও ফ্রি ডেলিভারি

রিয়েলমি-তে কিস্তি, ছাড় ও ফ্রি ডেলিভারি
১৪ আগষ্ট, ২০২৫ ২৩:৪৭  
১৫ আগষ্ট, ২০২৫ ০৮:৪৯  
অনলাইন শপিং প্ল্যাটফর্ম পিকাবুর সাথে অংশীদারিত্বে ‘মোবাইলফেস্ট’ করছে রিয়েলমি বাংলাদেশ আগামী ১৯ আগস্ট পর্যন্ত চলা এই উৎসবে রিয়েলমি স্মার্টফোনে সর্বোচ্চ ২,৫০০ টাকা ছাড়, সর্বোচ্চ ১২ মাসের জন্য ০% ইএমআই এবং ঢাকায় ফ্রি ডেলিভারি দেয়া হচ্ছে।
১৪ আগস্ট বৃহস্পতিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জনানো হয়েছে, রিয়েলমি ১৪ ফাইভজি (১২/২৫৬) এখন পাওয়া যাচ্ছে ৩৯ হাজার ৪৯৯ টাকায়, যার বাজারমূল্য ৪১,৯৯৯ টাকা। অন্যান্য মডেলগুলোর মধ্যে রয়েছে রিয়েলমি ১৪টি ফাইভজি (৮/২৫৬), পাওয়া যাচ্ছে ৩০,৪৯৯ টাকায়, যার বাজারমূল্য ৩১,৯৯৯ টাকা; রিয়েলমি ১২ (৮/২৫৬), পাওয়া যাচ্ছে ২৩,৯৯৯ টাকায়, যার বাজারমূল্য ২৪,৯৯৯ টাকা এবং রিয়েলমি সি৭৫ (৮/১২৮), পাওয়া যাচ্ছে ১৮,৯৯৯ টাকায়, যার বাজারমূল্য ১৯,৯৯৯ টাকা।
পিকাবু থেকে রিয়েলমির যেকোনো ডিভাইস কেনার ক্ষেত্রে ক্রেতা বাজারমূল্য ও ছাড়কৃত মূল্য যাচাই করে নিতে পারবেন। নির্দিষ্ট মডেল ছাড়াও, রিয়েলমির আরও বেশকিছু স্মার্টফোনে ছাড় চলছে পিকাবু-তে।