নতুন ফোনকে ‘ব্যাটারি চ্যাম্পিয়ন’ বলছে রিয়েলমি
স্টাফ করেসপন্ডেন্ট ৪ মে, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২ মে, ২০২৬
লোকাল ডেস্ক ৮ ফেব্রুয়ারি, ২০২৬
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট ২৯ নভেম্বর, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট ২৭ সেপ্টেম্বর, ২০২৫
স্টাফ করেসপন্ডেন্ট ২ এপ্রিল, ২০২৬
স্পেশাল করেসপন্ডেন্ট ১৪ মার্চ, ২০২৬
গত ৭ থেকে ৯ মে অনুষ্ঠিত ফার্স্ট সেল শেষে এখন দেশের সব রিয়েলমি ব্র্যান্ড স্টোর ও অনুমোদিত রিসেলার আউটলেটে বিক্রি হচ্ছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি–এর নতুন স্মার্টফোন ‘রিয়েলমি সি১০০আই’। বাজারে ফোনটিকে ‘ব্যাটারি চ্যাম্পিয়ন’ হিসেবে পরিচয় করিয়েছে দিয়েছে ব্র্যান্ডটি।
যুক্তি হিসেবে ফোনটিতে ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ারের টাইটান ব্যাটারি ব্যবহারের কথা বলা হচ্ছে। নির্মাতাদের দাবি, একবার পূর্ণ চার্জে টানা তিন দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম নতুন এই ফোন। ডিভাইসটিতে ২১ ঘণ্টা পর্যন্ত ইউটিউব স্ট্রিমিং এবং ৯৬.৪ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক করা যাবে। বড় ব্যাটারি থাকা সত্ত্বেও স্মার্টফোনটির পুরুত্ব মাত্র ৮.৩৮ মিলিমিটার।
দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য ডিভাইসটিতে রয়েছে রয়েছে ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন, আইপি৬৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, আর্মরশেল প্রোটেকশন এবং ১,৬০০–এর বেশি চার্জ সাইকেল সুবিধা। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, ব্যাটারির আয়ুষ্কাল সর্বোচ্চ ৬ বছর পর্যন্ত হতে পারে।
ডন পার্পল ও ডাস্ক গ্রে—এই দুটি রঙে পাওয়া যাচ্ছে রিয়েলমি সি১০০আই। স্মার্টফোনটির ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সংস্করণের দাম রাখা হয়েছে ১৫ হাজার ৯৯৯ টাকা এবং ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ১৭ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
১৬ ফেব্রুয়ারি, ২০২৬
৫ জানুয়ারি, ২০২৬
২২ অক্টোবর, ২০২৫
২ ফেব্রুয়ারি, ২০২৬
৯ মার্চ, ২০২৬
১৪ মে, ২০২৬
১৩ মে, ২০২৬
১৩ মে, ২০২৬
Total Vote: 9
আশীর্বাদ
Total Vote: 14
আস্থাশীল

