স্মার্টফোন কিনলেই মিলবে লাকি ড্র ও ইন্টারনেট অফার

ঈদের সেরা ডিল, ভিভো-তে ফুল ফিল- এ থাকছে পাওয়ার স্টেশন, স্মার্টওয়াচ ও ডাটা সুবিধা

স্মার্টফোন কিনলেই মিলবে লাকি ড্র ও ইন্টারনেট অফার
৮ মে, ২০২৬ ১০:২৫  

ঈদ-উল-আজহা উপলক্ষে বিশেষ অফার ঘোষণা করেছে স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। “ঈদের সেরা ডিল, ভিভো-তে ফুল ফিল” শিরোনামের এই উপহারের পসরা মিলবে আগামী ২৮ মে পর্যন্ত। দেশজুড়ে অনুমোদিত ভিভো আউটলেটগুলোতে নির্দিষ্ট সময় পর্যন্ত নির্দিষ্ট কিছু ভিভো স্মার্টফোন কিনলেই গ্রাহকরা অংশ নিতে পারবেন লাকি ড্র-তে।

এতে থাকছে পোর্টেবল পাওয়ার স্টেশন, ডিপ ফ্রিজ, মাইক্রোওভেন, ভিভো ডব্লিউ১ এসই স্মার্টওয়াচ, রিরো এস৯০ পাওয়ার ব্যাংক এবং দুই বছরের ওয়ারেন্টিসহ বিভিন্ন পুরস্কার।

অফারের আওতায় রয়েছে ভিভো ওয়াই২১ডি, ভিভো ওয়াই৩১ডি, ভিভো ভি৭০ এফই, ভিভো ভি৭০ এবং ভিভো এক্স৩০০ প্রো মডেলগুলো। এর মধ্যে ওয়াই৩১ডি কিনলে নিশ্চিত উপহার হিসেবে মিলবে একটি ডব্লিউ১ এসই স্মার্টওয়াচ।

কানেক্টিভিটি সুবিধা বাড়াতে গ্রামীণফোন-এর সঙ্গে যৌথভাবে বিশেষ ইন্টারনেট অফারও দিচ্ছে ভিভো। ভিভো ওয়াই০৫, ভিভো ওয়াই১১ডি, ওয়াই২১ডি, ওয়াই৩১ডি, ভিভো ভি৬০ লাইট, ভি৭০ এফই ও ভি৭০ মডেল কিনলে গ্রাহকরা পাবেন ৭ দিনের জন্য ৫ জিবি ফ্রি ইন্টারনেট।

এ ছাড়া মাইজিপি অ্যাপ-এ থাকছে বিশেষ ডাটা অফার। গ্রাহকরা ২৯৮ টাকায় ৩০ দিনের জন্য ৪০ জিবি এবং ৯৯ টাকায় ৭ দিনের জন্য ১০ জিবি ইন্টারনেট উপভোগ করতে পারবেন। নতুন ভিভো স্মার্টফোনে মাইজিপি অ্যাপে লগইন করলে এই অফারগুলো ৬ মাস পর্যন্ত একাধিকবার ব্যবহার করা যাবে।

ডিবিটেক/টিআরএস/ইকে