মাঝারি আকারের ইভি পিকআপ আনছে ফোর্ড

মাঝারি আকারের ইভি পিকআপ আনছে ফোর্ড
১২ আগষ্ট, ২০২৫ ১৬:৩০  
১২ আগষ্ট, ২০২৫ ১৫:৩০  

ফোর্ড ঘোষণা করেছে, তারা ২০২৭ সালে প্রায় ৩০ হাজার ডলার মূল্যের মাঝারি আকারের বৈদ্যুতিক পিকআপ বাজারে আনবে, যা নতুন ‘ইউনিভার্সাল ইভি প্ল্যাটফর্ম’-এ তৈরি প্রথম যান হবে। জনপ্রিয় ম্যাভেরিকের ধাঁচের এই মডেলে ব্যবহার হবে প্রিজম্যাটিক এলএফপি (লিথিয়াম আয়রন ফসফেট) ব্যাটারি। খবর এনগ্যাজেট।

এই প্রকল্পে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ফোর্ড, যার মধ্যে ২ বিলিয়ন যাবে কেন্টাকির লুইসভিল কারখানা সম্প্রসারণে এবং প্রায় ৪ হাজার সরাসরি কর্মসংস্থান সৃষ্টি হবে। নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে ভ্যান, কার, পিকআপসহ একাধিক মডেল কম খরচে ও দ্রুত উৎপাদন সম্ভব হবে।

ফোর্ড জানিয়েছে, এতে যন্ত্রাংশ ২০% কমবে, এসেম্বলি সময় ১৫% কম লাগবে এবং পাঁচ বছরের মালিকানা খরচ ব্যবহৃত টেসলা মডেল ওয়াই-এর চেয়েও কম হবে। পিকআপটি টয়োটা আরএভি৪-এর তুলনায় বেশি জায়গা দেবে এবং ০-৬০ মাইল গতিতে পৌঁছাবে প্রায় ৪.৫ সেকেন্ডে। নাম ও বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

ডিবিটেক/বিএমটি