পদত্যাগ করছেন গিটহাবের প্রধান নির্বাহী

পদত্যাগ করছেন গিটহাবের প্রধান নির্বাহী
১২ আগষ্ট, ২০২৫ ১১:০১  
১২ আগষ্ট, ২০২৫ ১৫:২৩  

গিটহাবের প্রধান নির্বাহী থমাস ডোহমকে সোমবার ঘোষণা করেছেন, তিনি চলতি বছরের শেষে পদত্যাগ করবেন। মাইক্রোসফটের মালিকানাধীন প্রতিষ্ঠানটিতে তিনি তখন পর্যন্ত দায়িত্ব পালন করবেন, এরপর আবার উদ্যোক্তা হিসেবে নতুন উদ্যোগ শুরু করবেন বলে ব্লগ পোস্টে জানান। খবর টেকক্রাঞ্চ।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফট এ পদে সরাসরি কাউকে নিয়োগ দেবে না; গিটহাবের নেতৃত্ব এখন থেকে মাইক্রোসফটের একাধিক নির্বাহীর কাছে রিপোর্ট করবে।

ডোহমকে জানান, “এক বিলিয়নের বেশি রিপোজিটরি ও ফর্ক এবং ১৫ কোটি ডেভেলপারসহ গিটহাব বর্তমানে সর্বোচ্চ শক্তিশালী অবস্থানে রয়েছে। প্রতি বছর ওপেন সোর্স প্রকল্প ও অবদান বেড়েছে, গত এক বছরে এআই প্রকল্প দ্বিগুণ হয়েছে।”

এই সিদ্ধান্ত এমন সময়ে এল, যখন গিটহাব গুগল ও কার্সরের মতো প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে প্রোগ্রামারদের জন্য এআই টুলস বাজারে বাড়তি প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে।

ডিবিটেক/বিএমটি