চীনা পণ্যে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত আবারও পেছাল

চীনা পণ্যে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত আবারও পেছাল
১২ আগষ্ট, ২০২৫ ১৯:৩৭  
১২ আগষ্ট, ২০২৫ ১৫:৩৭  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চীনা পণ্যে উচ্চ শুল্ক আরোপের পরিকল্পনা আরও এক দফা পিছিয়ে দিল। ডিসিতে পুলিশ বিষয়ক সংবাদ সম্মেলনের পর সিএনবিসিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক হোয়াইট হাউস কর্মকর্তা জানান, নতুন এক নির্বাহী আদেশের মাধ্যমে ১৪৫ শতাংশ শুল্ক কার্যকরের সময়সীমা আরও ৯০ দিন পিছিয়েছে। এর ফলে নতুন সময়সীমা মধ্য নভেম্বর পর্যন্ত গড়াল। খবর দ্য ভার্জ।

এর আগে গত ১২ মে একই হারে শুল্ক আরোপের সিদ্ধান্ত ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছিল। 

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সম্পর্কের উত্তেজনার মধ্যে এই সিদ্ধান্ত বিশেষ গুরুত্ব বহন করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই বিলম্ব দুই দেশের মধ্যে সম্ভাব্য আলোচনার সুযোগ সৃষ্টি করতে পারে এবং মার্কিন ব্যবসা ও ভোক্তাদের জন্য কিছুটা স্বস্তি এনে দিতে পারে। 

তবে, নির্ধারিত সময় শেষে শুল্ক কার্যকর হলে তা উভয় দেশের অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

ডিবিটেক/বিএমটি