দারাজ ১১.১১-তে ১০ গুণ প্রবৃদ্ধি; ৫০ শতাংশেরও বেশি ডিজিটাল পেমেন্ট

দারাজ ১১.১১-তে ১০ গুণ প্রবৃদ্ধি; ৫০ শতাংশেরও বেশি ডিজিটাল পেমেন্ট
৬ ডিসেম্বর, ২০২৫ ১৯:২২  

এবারের ১১.১১-তে ১০ গুণ প্রবৃদ্ধি পেয়েছে দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ।  সাধারণ বিক্রেতাদের তুলনায় দারাজমলের ব্র্যান্ডগুলোতে প্রবৃদ্ধিও ছিলো ১০ গুণ। সব ক্যাটাগরি মিলিয়ে ৬.৬ কোটি টাকারও বেশি সাশ্রয় হয়েছে ক্রেতাদের। এছাড়াও মোট বিক্রয়ের ৫০ শতাংশেরও বেশি পেমেন্ট হয়েছে ব্যাংক কার্ড এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে। 

৬ ডিসেম্বর, শনিবার ১১:১১-এর আর্থিক সফলতা তুলে ধরে এমনটাই জানিয়েছে দারাজ বাংলাদেশ। 

জানানো হয়েছে, দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম মোট বিক্রয়ে ২০ শতাংশেরও বেশি অবদান রেখেছে, যা ই-কমার্স ইকোসিস্টেমে কন্টেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সারদের ভূমিকার গুরুত্ব প্রমাণ করে। পাশাপাশি, নতুন গ্রাহক তৈরির ক্ষেত্রেও ১১:১১ ছিল সফল। কেননা, মোট বিক্রয়ের ২৫ শতাংশেরও বেশি এসেছে দারাজে নতুন কেনাকাটা করা গ্রাহকদের কাছ থেকে। দারাজের দেশব্যাপী বিস্তৃত লজিস্টিকস নেটওয়ার্কের সক্ষমতার প্রমাণ দিয়ে রংপুর থেকে কক্সবাজার পর্যন্ত ৬৯০ কিলোমিটার দূরত্বে সফলভাবে পণ্য পৌঁছে দেওয়া হয়েছে, যা ছিল এই ক্যাম্পেইনের দীর্ঘতম ডেলিভারি।

এ প্রসঙ্গে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বেন ই বলেন, “ডিজিটাল কমার্সের সক্ষমতা, গ্রহণযোগ্যতা এবং প্রভাব আবারও প্রমাণ করেছে এবারের ১১.১১ ক্যাম্পেইন। আমাদের ওপর গ্রাহকদের আস্থা, দারাজমল পার্টনারদের সহযোগিতা এবং হাজারো সেলারের নিরলস প্রচেষ্টাই এই রেকর্ড প্রবৃদ্ধির মূল কারণ। দেশজুড়ে গ্রাহকদের জন্য একটি স্বাচ্ছন্দ্যময়, নির্ভরযোগ্য এবং ফলপ্রসূ অনলাইন শপিং অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
ডিবিটেক/জেবিএস/ইকে