ব্র‍্যান্ড রাশ আওয়ার ও বিকাশ-কার্ড পেমেন্টে বিশেষ ডিসকাউন্ট; প্লাটিনাম পার্টনার ডেটল ও ইউনিলিভার

৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে ৭ আগস্ট থেকে ‘দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল’

দেশের সর্ববৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ শুরু করতে যাচ্ছে ‘৮.৮ গ্রেট ৮ সেল’ ক্যাম্পেইন। “মোর ব্র্যান্ডস, মোর ডিলস, মোর টু লাভ” প্রতিপাদ্যে আগামী ৭ আগস্ট রাত ৮টা থেকে শুরু হয়ে ১২ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে এ আয়োজন। এতে মেগা ডিলে ৭০% এবং ফ্ল্যাশ সেলে ৮০% পর্যন্ত ছাড়ের পাশাপাশি প্রিপেমেন্টে সর্বোচ্চ ১২% ডিসকাউন্ট পাবেন ক্রেতারা।

৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে ৭ আগস্ট থেকে ‘দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল’
৬ আগষ্ট, ২০২৬ ১৭:২৭  

ঢাকা, ৬ আগস্ট ২০২৬: দেশজুড়ে ক্রেতাদের সেরা দামে কেনাকাটার সুযোগ দিতে বছরের অন্যতম প্রতীক্ষিত ক্যাম্পেইন ‘৮.৮ গ্রেট ৮ সেল’ শুরু করতে যাচ্ছে দেশের শীর্ষ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ। “মোর ব্র্যান্ডস, মোর ডিলস, মোর টু লাভ” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ সেল আগামী ৭ আগস্ট রাত ৮টা থেকে শুরু হয়ে ১২ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে।

এবারের ক্যাম্পেইনে মেগা ডিলে সর্বোচ্চ ৭০ শতাংশ এবং ফ্ল্যাশ সেল ও হট ডিলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ের ধামাকা অফার থাকছে। এছাড়াও প্রিপেমেন্ট ভাউচারে সর্বোচ্চ ১২ শতাংশ ছাড়ের পাশাপাশি ইলেকট্রনিক্স, ফ্যাশন, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্স ও লাইফস্টাইলের নির্ধারিত পণ্যে ফ্রি ডেলিভারির সুযোগ থাকবে।

বিশেষ সময়ের জন্য অতিরিক্ত ব্র্যান্ড ছাড় দিতে থাকছে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’, যা ৭ আগস্ট রাত ৮টা থেকে ৮ আগস্ট রাত ২টা পর্যন্ত এবং ৮, ৯ ও ১১ আগস্ট প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ২টা পর্যন্ত চলবে। পাশাপাশি ৯ আগস্ট ইউনিলিভার, ১০ আগস্ট রিয়েলমি এবং ১১ আগস্ট ভিশন ব্র্যান্ড ডে অনুষ্ঠিত হবে। দৈনন্দিন কেনাকাটায় 'দারাজ চয়েস' থেকে ৩টি কিনলে ফ্রি ডেলিভারি এবং ৫টি কিনলে ১টি ফ্রি গিফটের ব্যবস্থা রয়েছে।

এবারের সেল ক্যাম্পেইনে এক্সক্লুসিভ প্ল্যাটিনাম পার্টনার হিসেবে রয়েছে ডেটল ও ইউনিলিভার, গোল্ড পার্টনার প্যারাস্যুট ন্যাচারাল ও হিমালয়া এবং সিলভার পার্টনার হিসেবে যুক্ত হয়েছে গোদরেজ।

পেমেন্ট পার্টনার হিসেবে বিকাশ ব্যবহারকারীরা দারাজ চয়েসের সর্বনিম্ন ১৯৯ টাকার অর্ডারে ফ্ল্যাট ৫০ টাকা ছাড় এবং প্রতি বুধবারে ১২% ডিসকাউন্ট পাবেন। এছাড়া ইস্টার্ন ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, প্রাইম ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের কার্ডহোল্ডাররা ভাউচারের মাধ্যমে ১০ থেকে ১২ শতাংশ এবং এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডে নির্ধারিত ইএমআই কেনাকাটায় সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পাবেন।

//ডিবিটেক/এসটিপি/এমএসআই//