ফলোআপ

ফ্লাইট এক্সপার্টের এমডিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

ফ্লাইট এক্সপার্টের এমডিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩
৩ আগষ্ট, ২০২৫ ১৪:৪৭  
৩ আগষ্ট, ২০২৫ ১৫:৪৮  

বাংলাদেশের অন্যতম অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) প্ল্যাটফর্ম ‘ফ্লাইট এক্সপার্ট’র বিরুদ্ধে গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় এই প্ল্যাটফর্মের তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।  

গ্রেফতা ব্যক্তিরা হলেন- এজেন্সির হেড অব ফাইন্যান্স সাকিব হোসেন (৩২), চিফ কমার্শিয়াল অফিসার সাঈদ আহমেদ (৪০) ও চিফ অপারেটিং অফিসার এ কে এম সাদাত হোসেন (৩২)।

৩ আগস্ট, রবিবার মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

ওসি মেজবাহ উদ্দিন জানান, বিপুল সরকার নামে এক গ্রাহক শনিবার রাতে মতিঝিল থানায় ফ্লাইট এক্সাপার্ট এর মালিকদের বিরুদ্ধে একটি করেন। এতে পাঁচজনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই আসামি হলেন- ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) সালমান বিন রাশিদ শাহ সাঈম ও তার বাবা এম এ রাশিদ। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গতকাল ফ্লাইট এক্সপার্ট নামের একটি প্রতিষ্ঠানের কিছু কর্মচারী এসে অভিযোগ করেন প্রতিষ্ঠানটির মালিক জনৈক সালমান বিন রশিদ প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে সপরিবারে বিদেশে চলে যান এবং প্রতিষ্ঠানের মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করেন। পরে তারা মতিঝিল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর জানা যায় অনেক লোকের অর্থ এখানে ছিল। তারা ১৭টি প্রতিষ্ঠানের প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যান। পরে একজন ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা দায়ের হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় হঠাৎ করেই বন্ধ হয়ে যায় ফ্লাইট এক্সপার্ট। এতে ভোগান্তিতে পড়েন হাজারো গ্রাহক ও টিকিট বিক্রেতা এজেন্সি। তারা অগ্রিম টিকিট বুকিংয়ের জন্য অর্থ পরিশোধ করেছিলেন।

উধাও ফ্লাইটএক্সপার্ট?