‘বিশ্বের যেকোনো জাতির চেয়ে বাংলার দামাল সন্তানেরা সাহসী’
ঢাকা: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, পৃথিবীর যেকোনো জাতির চেয়ে বাংলার দামাল সন্তানেরা সাহসী। ’২৪ সালের গণঅভ্যুত্থানে এ দেশের ছাত্র-জনতা বীরোচিত সাহসিকতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) কর্তৃক আয়োজিত ‘ভেটেরানস ডে’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য […] The post ‘বিশ্বের যেকোনো জাতির চেয়ে বাংলার দামাল সন্তানেরা সাহসী’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, পৃথিবীর যেকোনো জাতির চেয়ে বাংলার দামাল সন্তানেরা সাহসী। ’২৪ সালের গণঅভ্যুত্থানে এ দেশের ছাত্র-জনতা বীরোচিত সাহসিকতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) কর্তৃক আয়োজিত ‘ভেটেরানস ডে’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন স্পিকার।
এ সময় তিনি বলেন, ‘আমি রাওয়ার প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলাম। সামরিক বাহিনীর সদস্য হওয়া যেমন গৌরবের, রাওয়ার সদস্য হওয়া তেমনি গৌরবের। সামরিক বাহিনীতে আট বছর ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সময়।’
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘দেশমাতৃকার সেবায় নিজেকে ব্যাপৃত করা খুব গৌরবের বিষয়। দেশের প্রয়োজনে সামরিক বাহিনীর সদস্যরা নিজেদের জীবন উৎসর্গ করতে কখনো কার্পণ্য বোধ করে নাই।’
তিনি বলেন, ‘১৯৭১ সালে ইস্টবেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন সেনাবাহিনীর পাঁচটি ক্যান্টনমেন্টে প্রথম বিদ্রোহ ঘোষণা করে। মহান মুক্তিযুদ্ধের পর ইস্টবেঙ্গল রেজিমেন্টের কৃতিত্ব অস্বীকার করা হয়েছিল। স্বাধীনতার অব্যবহিত পরে মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। দেশের সাধারণ মানুষের জীবন রক্ষার জন্য প্রশিক্ষণবিহীন এদেশের আপামর জনতা অস্ত্র হাতে নিয়েছিল।’
স্পিকার এ সময় সিলেটের এমসি কলেজ প্রাঙ্গণে যুদ্ধের স্মৃতিচারণ করে মহান মুক্তিযুদ্ধের সম্মুখ সমরে অংশগ্রহণের মাধ্যমে জাতির গৌরবগাঁথায় নিজেকে জড়ানোর ইতিহাস তুলে ধরেন। তিনি এমসি কলেজ যুদ্ধে কর্নেল মোদাচ্ছির আলী খানের সম্মুখ সমরে অসীম সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইস্ট বেঙ্গলের অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও সেনা কর্মকর্তা, বিশিষ্ট অতিথি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
The post ‘বিশ্বের যেকোনো জাতির চেয়ে বাংলার দামাল সন্তানেরা সাহসী’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





