আগামী ১৮ নভেম্বরের মধ্যে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’
ঢাকা: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ক্রমেই শক্তি সঞ্চয় করে আগামী ১৮ নভেম্বরের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। শনিবার (১৪ নভেম্বর) এটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে ভারত ও বাংলাদেশের আবহাওয়া অধিদফতর। সিস্টেমটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘আকভান’। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) তথ্য অনুযায়ী, বর্তমানে সুস্পষ্ট লঘুচাপটির […] The post আগামী ১৮ নভেম্বরের মধ্যে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ক্রমেই শক্তি সঞ্চয় করে আগামী ১৮ নভেম্বরের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
শনিবার (১৪ নভেম্বর) এটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে ভারত ও বাংলাদেশের আবহাওয়া অধিদফতর। সিস্টেমটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘আকভান’।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) তথ্য অনুযায়ী, বর্তমানে সুস্পষ্ট লঘুচাপটির কেন্দ্রের ৫০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গড় গতিবেগ ঘণ্টায় ৩৫ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৪৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, সিস্টেমটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে এবং পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে দক্ষিণ-মধ্যাঞ্চলীয় বঙ্গোপসাগরে এটি ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। সাগরের ওপর অনুকূল পরিবেশ পেয়ে এটি আরও শক্তি বাড়িয়ে ১৮ নভেম্বরের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।
ঘূর্ণিঝড়টি শেষ পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোন উপকূলে আঘাত হানবে, তা এখনো নিশ্চিতভাবে জানায়নি আইএমডি। তবে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদদের প্রাথমিক ধারণা অনুযায়ী, এর সম্ভাব্য গতিপথ ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলের দিকে হতে পারে। নিম্নচাপে পরিণত হওয়ার পর এর চূড়ান্ত গতিপথ ও আঘাত হানার স্থান আরও স্পষ্ট হবে। তবে সিস্টেমটি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত করুক বা না করুক, এর পরোক্ষ প্রভাবে আগামী ১৮ থেকে ২২ নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটির গতিপ্রকৃতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এটি আরও ঘনীভূত হওয়ার সঙ্গে সঙ্গে উপকূলীয় অঞ্চলে সম্ভাব্য প্রভাব ও সতর্কসংকেতের বিষয়টি স্পষ্ট হয়ে উঠবে।
The post আগামী ১৮ নভেম্বরের মধ্যে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





