কার্বন বাজারে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-সিঙ্গাপুর সমঝোতা স্মারক সই
প্যারিস চুক্তির অনুচ্ছেদ ৬-এর আওতায় আন্তর্জাতিক কার্বন বাজারে সহযোগিতা জোরদার, জলবায়ু অর্থায়নের নতুন সুযোগ সৃষ্টি এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসে যৌথ উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) সই করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP31)-এর সিঙ্গাপুর প্যাভিলিয়নে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে পরিবেশ, বন ও […] The post কার্বন বাজারে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-সিঙ্গাপুর সমঝোতা স্মারক সই first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

প্যারিস চুক্তির অনুচ্ছেদ ৬-এর আওতায় আন্তর্জাতিক কার্বন বাজারে সহযোগিতা জোরদার, জলবায়ু অর্থায়নের নতুন সুযোগ সৃষ্টি এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসে যৌথ উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) সই করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP31)-এর সিঙ্গাপুর প্যাভিলিয়নে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং সিঙ্গাপুরের পক্ষে দেশটির সাসটেইনেবিলিটি ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব মেলভিন অং (Melvin Ong) সমঝোতা স্মারকে সই করেন।
এ সমঝোতা স্মারক আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা, কার্বন অর্থায়ন ও পরিবেশবান্ধব বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) বাস্তবায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, প্যারিস চুক্তির আওতায় সিঙ্গাপুরের সঙ্গে এই গুরুত্বপূর্ণ অংশীদারিত্বকে বাংলাদেশ আন্তরিকভাবে স্বাগত জানায়। এ সহযোগিতা কার্বন অর্থায়নের নতুন সুযোগ সৃষ্টি, উচ্চমানসম্পন্ন ও স্বচ্ছ কার্বন বাজারের বিকাশ এবং বাংলাদেশের এনডিসি ৩.০ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টেকসই উন্নয়ন, জলবায়ু বিষয়ে উচ্চাভিলাষী লক্ষ্য অর্জন এবং কার্যকর বৈশ্বিক জলবায়ু কার্যক্রম এগিয়ে নিতে বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সমঝোতা স্মারকের আওতায় দুই দেশ কার্বন ক্রেডিট-সংক্রান্ত তথ্য, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে কার্বন নিঃসরণ হ্রাসমূলক প্রকল্পে ভবিষ্যৎ সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে। এর মাধ্যমে প্যারিস চুক্তির অনুচ্ছেদ ৬-এর অধীনে আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ কাজে লাগিয়ে জলবায়ু পরিবর্তন প্রশমন কার্যক্রম আরও গতিশীল করার পথ সুগম হবে।
এ উদ্যোগের ফলে বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন কার্বন বাজারের বিকাশ, জলবায়ুবান্ধব প্রযুক্তি হস্তান্তর, বেসরকারি খাতের বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে এ সহযোগিতা দেশের টেকসই ও নিম্ন-কার্বন উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেওয়া এবং জাতীয় জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।
সমঝোতা স্মারকের ধারাবাহিকতায় আগামী বছর ইথিওপিয়ায় অনুষ্ঠেয় COP32 সম্মেলনে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে একটি বাস্তবায়ন চুক্তি (Implementation Agreement) স্বাক্ষরের প্রত্যাশা রয়েছে। এ চুক্তির মাধ্যমে প্যারিস চুক্তির অনুচ্ছেদ ৬-এর আওতায় দুই দেশের সহযোগিতাকে আরও কার্যকর, প্রাতিষ্ঠানিক ও ফলপ্রসূ করার সুযোগ সৃষ্টি হবে।
The post কার্বন বাজারে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-সিঙ্গাপুর সমঝোতা স্মারক সই first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





